
কলকাতা, ১৭ নভেম্বর (হি. স.) : প্রথম ডিভিশনের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের খেলায় মঙ্গলবার কলকাতা ফুটবল লিগের তিনটি খেলার মধ্যে বড়িশা স্পোর্টিং - ড্র করল। বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস আ্যসোসিয়েশন এর মাঠে এদিন আ্যডামাস ইউনাইটেড স্পোর্টস আ্যসোসিয়েশন ও বড়িশা স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়েছে। খেলার ফলাফল ১-১ গোলের ব্যবধানে অমীমাংসিতভাবেই শেষ হয়েছে। যদিও অপর দুই খেলার মধ্যে যথারীতি জয় - পরাজয় নির্ধারিত সময়ের মধ্যে হয়েছে। বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা ইন্ডিয়ান ফুটবল আ্যসোসিয়েশন এর তরফেও এদিন জানানো হয়েছে যে, - বি এন আর আ্যথলেটিক ক্লাব তিন গোলে জিতল। এবং ঐক্য সম্মিলনীর হার। খেলার ফলাফল ৪-১। অন্যদিকে, নৈহাটি স্টেডিয়ামে ৩-২ গোলের ব্যবধানে জিতল কলকাতা পোর্ট টি এস সি এবং হারল উত্তরপল্লী মিলন সঙ্ঘ ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত