
কলকাতা, ১৭ নভেম্বর (হি.স.) : আর্শদীপ সিংয়ের বিনিময়ে হার্দিক পান্ডিয়ার পঞ্জাব কিংসে যোগ দেওয়াটা ছিল আইপিএল ২০২৭-এর খেলোয়াড় কেনাবেচার হিড়িকের মূল আকর্ষণ। ১৭ নভেম্বর, খেলোয়াড় ধরে রাখার শেষ দিন পর্যন্ত, এই সময়ে ১৪ জন খেলোয়াড় ফ্র্যাঞ্চাইজি বদল করেছেন। ঋষভ পান্ত ১৫ কোটি টাকাতে দিল্লি ক্যাপিটালসে ফিরেছেন, অন্যদিকে মোহাম্মদ শামি ৮ কোটি টাকাতে রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছেন এবং স্যাম কারান লখনউ সুপার জায়ান্টসে গেছেন। সানরাইজার্স হায়দরাবাদ ছিল সবচেয়ে ব্যস্ত দল, যারা লিয়াম লিভিংস্টোন, জ্যাক এডওয়ার্ডস এবং হর্ষাল প্যাটেলকে লেনদেন করেছে, যাদের মধ্যে হর্ষাল প্যাটেল ৪ কোটি টাকাতে গুজরাট টাইটানসে যোগ দিয়েছেন। ১৬ ডিসেম্বর গোয়ায় মিনি নিলামের এক সপ্তাহ আগে, অর্থাৎ ৯ ডিসেম্বরের কাছাকাছি সময়ে এই দলবদলের উইন্ডোটি বন্ধ থাকবে এবং এরপর আবার খুলবে।
এখন পর্যন্ত সম্পূর্ণ ট্রেড তালিকা:
**ঋষভ পন্ত: এলএসজি থেকে ডিসি, ১৫ কোটি টাকা (আগে ছিল ২৭ কোটি টাকা)
**কুলদীপ যাদব: ডিসি থেকে এলএসজি, ১৩.৫ কোটি টাকা।
**টি নটরাজন: ডিসি থেকে এসআরএইচ, ৫ কোটি টাকা।
**জিশান আনসারি: এসআরএইচ থেকে ডিসি, ৪০ লাখ টাকা।
**লিয়াম লিভিংস্টোন: এসআরএইচ থেকে সিএসকে, ৬ কোটি টাকা।
**জ্যাক এডওয়ার্ডস: এসআরএইচ থেকে সিএসকে, ৩ কোটি টাকা।
**খলিল আহমেদ: সিএসকে থেকে এসআরএইচ, ৪.৮ কোটি টাকা।
**নাথান এলিস: সিএসকে থেকে এসআরএইচ, ২ কোটি টাকা।
**হার্দিক পান্ডিয়া: মুম্বই থেকে পিবিকেএস,১৮ কোটি টাকা।
**আরশদীপ সিং: পিবিকেএস থেকে এমআই, ১৮ কোটি টাকা।
**মোহাম্মদ শামি: এলএসজি থেকে আরআর, ৮ কোটি টাকা (আগে ছিল ১০ কোটি টাকা)।
**এম. সিদ্ধার্থ: এলএসজি থেকে আরআর, ৭৫ লক্ষ টাকা।
স্যাম কারান: আরআর থেকে এলএসজি, ২.৪ কোটি টাকা।
**হর্ষাল প্যাটেল: এসআরএইচ থেকে জিটি, ৪ কোটি টাকা। (সম্পূর্ণ নগদ চুক্তি)।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি