জেমুয়া পঞ্চায়েতে চুরির ঘটনায় নীরব প্রধান ও কর্মীরা! হিসাব দিতে দু’দিনের সময়সীমা বেঁধে দিলেন বিধায়াক জিতেন্দ্র তেওয়ারি
দুর্গাপুর, ১৭ নভেম্বর(হি. স.): গত পাঁচ বছরে প্রচুর বহুতল বাড়ি নির্মাণ হয়েছে। সেসব বহুতলের প্ল্যান অনুযায়ী হয়নি। ব্লক প্রশাসন চারজনের কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে। তদন্ত শুরু হতেই চুরি হয়েছে পঞ্চায়েতে। দুদিন সময় দিলাম, কি নথি খোয়া গেছে, তার সব তদ
জেমুয়া পঞ্চায়েতে চুরির ঘটনায় নীরব প্রধান ও কর্মীরা! হিসাব দিতে দু’দিনের সময়সীমা বেঁধে দিলেন বিধায়াক জিতেন্দ্র তেওয়ারি


দুর্গাপুর, ১৭ নভেম্বর(হি. স.): গত পাঁচ বছরে প্রচুর বহুতল বাড়ি নির্মাণ হয়েছে। সেসব বহুতলের প্ল্যান অনুযায়ী হয়নি। ব্লক প্রশাসন চারজনের কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে। তদন্ত শুরু হতেই চুরি হয়েছে পঞ্চায়েতে। দুদিন সময় দিলাম, কি নথি খোয়া গেছে, তার সব তদন্ত করে রিপোর্ট তৈরি করতে বলেছি। কাউকে ছাড়া হবে না। কেউ বাঁচাতে পারবে না। মঙ্গলবার লাউদোহার জেমুয়া পঞ্চায়েতে পরিদর্শনের এসে এমনই কড়া বার্তা দিলেন পান্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি।

প্রসঙ্গত, পঞ্চায়েত এলাকার বহুতল আবাসন নির্মাণে অনিয়ম ও গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে। বিষয়টি বিধায়কের নজরে আসার পর তিনি দুর্গাপুর-ফরিদপুরের বিডিওর কাছে লিখিত অভিযোগ জানান। এরপরই প্রশাসনের তরফে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। অভিযোগ, সেই তদন্ত চলাকালীনই গত ১৩ নভেম্বর পঞ্চায়েত কার্যালয়ের আটটি আলমারি ভেঙে চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় তৃণমূল পরিচালিত ওই পঞ্চায়েতের কর্মীদের একাংশের বিরুদ্ধেই অভিযোগের আঙুল উঠেছে, যদিও বিষয়টি এখনও তদন্তসাপেক্ষ।মঙ্গলবার পঞ্চায়েতে পরিদর্শনে আসেন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। এদিন কার্যালয়ের সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকা নিয়েও গুরুতর প্রশ্ন তোলেন জিতেন্দ্র তিওয়ারি। পঞ্চায়েত কর্মীদের দাবি, কার্যালয় ছুটি হওয়ার দিন থেকেই সিসিটিভি বন্ধ ছিল। কিন্তু নিরাপত্তার স্বার্থে বসানো নজরদারি ক্যামেরা ছুটির দিনে কেন বন্ধ রাখা হয়েছিল, তা নিয়ে রহস্য ঘনীভূত হয়েছে। নথি গায়েব করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।পঞ্চায়েতে চুরির ঘটনায় ‘চুপ’ প্রধান ও কর্মীরা! জবাব দিতে দু’দিনের সময়সীমা বেঁধে দিলেন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। তিনি বলেন, গত পাঁচ বছরে জেমুয়া এলাকায় অনেক বহুতল নির্মাণ হয়েছে। ওইসব নির্মাণের প্ল্যান কি ছিল, সেবিষয়ে দুর্গাপুর ফরিদপুরের বিডিওর কাছে অভিযোগ জানিয়েছি। তারপর চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে তদন্ত শুরু হয়। আর সেই তদন্ত চলাকালীনই জেমুয়া গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের আটটি আলমারি ভেঙে চুরির অভিযোগ সামনে আসে। ল্যাপটপ কম্পিউটার সব রয়েছে। তারপরও কী কী খোয়া গেছে? আটটি আলমারি ভেঙে ঠিক কী কী নথি, সামগ্রী বা গুরুত্বপূর্ণ জিনিসপত্র উধাও হয়েছে? যদি প্ল্যানিং সংক্রান্ত তথ্য চুরি হয়েছে, তাহলে তার মামলা দায়ের হবে। সিসিটিভি ক্যামেরাও বন্ধ রয়েছে? সব তদন্ত হবে। তিনি আরও বলেন, বিধায়ক স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানান, দু’দিনের মধ্যে চুরির বিস্তারিত হিসাব দিতে হবে এবং তদন্তে কোনও বেআইনি কাজের প্রমাণ মিললে কাউকেই রেয়াত করা হবে না।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande