
কলকাতা, ১৮ নভেম্বর (হি. স.) : পেনশনভোগীদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া সহজ করতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব রেল। এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার পূর্ব রেল কর্তৃপক্ষের তরফেও জানানো হয়েছে যে, - ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রচারাভিযান ৫.০ -এর আওতায় ১ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের নির্দেশে সদর দফতর, হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদা ডিভিশন এবং কাঁচরাপাড়া, লিলুয়া ও জামালপুর ওয়ার্কশপে বিশেষ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। গতকাল অর্থাৎ ১৭ নভেম্বর পর্যন্ত রেলকর্মীদের সহযোগিতায় ৫,৫৪৫ জন পেনশনভোগী শংসাপত্র জমা দিয়েছেন। উল্লেখ্য, অতি সম্প্রতি শেওড়াফুলি স্টেশনে শিবির পরিদর্শন করেন প্রিন্সিপাল ফিনান্সিয়াল অ্যাডভাইজার মহম্মদ জাভেদ মাজহার। ৮০ (আশি) বছর বা তার বেশি বয়সী এবং শিবিরে আসতে অক্ষম পেনশনভোগীদের বাড়তি সহায়তার ব্যবস্থাও করা হয়েছে। অনলাইনেও নির্দিষ্ট পোর্টালে শংসাপত্র যদিও তবে জমা দেওয়া যাবে একথা জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত