
কলকাতা, ১৮ নভেম্বর (হি. স.) : আধ্যাত্মিকতা ও সমাজসেবার মেলবন্ধনে মন্মথপুর প্রণব মন্দিরের মহোৎসব
আধ্যাত্মিকতা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মানবসেবার বার্তা নিয়ে ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরে অনুষ্ঠিত হল নবম বাৎসরিক মহা মহোৎসব। উল্লেখ্য, গতকাল ১৭ তারিখ সূচনা হয় ও ১৮ নভেম্বর সমাপ্তি পর্বের অনুষ্ঠান ছিল। অর্থাৎ দু’দিনের এই অনুষ্ঠানে শ্রীচৈতন্য মহাপ্রভুর মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে ।
এই প্রসঙ্গে উল্লেখযোগ্য - মঙ্গলবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমেই উৎসবের সূচনা হয়েছে। এদিন দুঃস্থদের হাতে বস্ত্র ও কম্বল তুলে দেওয়ার পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ন’জন বিশিষ্ট ব্যক্তিকে ‘বিশেষ সেবা সম্মান’ প্রদান করা হয়েছে।
বুধবার শতাধিক ভক্তকে দীক্ষা প্রদান করেন স্বামী স্বাগতানন্দজী মহারাজ। স্বামী বিমুক্তানন্দজী মহারাজ শ্রীচৈতন্যদেবের মূর্তি উন্মোচন করেন। আচার্য স্বামী প্রণবানন্দজীর ১৩১তম আবির্ভাব বর্ষ উপলক্ষে ১৩১ পদের অন্নকূট ভোগ নিবেদন, মহাপ্রসাদ বিতরণ এবং বিশ্বশান্তির কামনায় ন’টি যজ্ঞবেদীতে বৈদিক শান্তিযজ্ঞের আয়োজন করা হয়। মানবকল্যাণ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে তা ছিল মহোৎসবের মূল সুর।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত