মহান স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ১৮ নভেম্বর (হি.স.) : বিপ্লবী তথা মহান স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার সোশাল মিডিয়া পেজের মাধ্যমে তাঁকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সোশাল ম
মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেও আন্তরিক শ্রদ্ধাঞ্জলি


কলকাতা, ১৮ নভেম্বর (হি.স.) : বিপ্লবী তথা মহান স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার সোশাল মিডিয়া পেজের মাধ্যমে তাঁকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন সোশাল মিডিয়ায় প্রকাশিত বার্তায় প্রাক্তন মুখ্যমন্ত্রী স্মরণ করেছেন বটুকেশ্বর দত্তের বর্ণময় ও দেশপ্রেমের জীবনকে। উল্লেখ্য, বিপ্লবী বটুকেশ্বর দত্ত ব্রিটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার অন্তর্গত ওঁয়াড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ছিল গোষ্ঠবিহারী দত্ত। শৈশবে তিনি ‘মোহন’ নামে পরিচিত ছিলেন। জন্মের পর কিছুদিন নিজ গ্রামে অতিবাহিত করার পর তাঁর পিতা কর্মসূত্রেই উত্তরপ্রদেশের কানপুরে চলে যান এবং পরবর্তীতে দেশের স্বাধীনতা সংগ্রামে নিজের সর্বস্ব সমর্পণ করে তিনি বিপ্লবের পথে পা বাড়ান।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande