জগদ্ধাত্রী পুজোয় উৎসবের আবহ ডানলপের রবীন্দ্রনগর ও দক্ষিণেশ্বরের আদ্যাপীঠে, মণ্ডপ পরিদর্শনে পূর্ণমন্ত্রী কল্যাণ চক্রবর্তী
কলকাতা, ১৮ নভেম্বর (হি.স.) : উত্তর ২৪ পরগনার ডানলপ সংলগ্ন রবীন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ‘উত্তরণ’ আয়োজিত এই পুজো এ বছর ১৭তম বর্ষে পদার্পণ করল। বুধবার পুজো মণ্ডপে উপস্থিত হয়ে উৎসবে শামিল হন পশ্চিমবঙ্গ সরকারের
মন্ত্রী কল্যাণ চক্রবর্তী


কলকাতা, ১৮ নভেম্বর (হি.স.) : উত্তর ২৪ পরগনার ডানলপ সংলগ্ন রবীন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ‘উত্তরণ’ আয়োজিত এই পুজো এ বছর ১৭তম বর্ষে পদার্পণ করল। বুধবার পুজো মণ্ডপে উপস্থিত হয়ে উৎসবে শামিল হন পশ্চিমবঙ্গ সরকারের পূর্ণমন্ত্রী কল্যাণ চক্রবর্তী।

এদিন মন্ত্রীর সঙ্গে মণ্ডপে উপস্থিত ছিলেন বরাহনগর বিধানসভার কো-অর্ডিনেটর তথা বিজেপি নেতা রঞ্জিত ব্রহ্ম এবং পুজো কমিটির অন্যান্য সদস্যরা। পুজো উপলক্ষে গোটা মণ্ডপ চত্বর জুড়ে ছিল সাজোসাজো রব ও উৎসবের আমেজ।

অন্যদিকে, দক্ষিণেশ্বরের ঐতিহ্যবাহী রামকৃষ্ণ সঙ্ঘ আদ্যাপীঠ মন্দিরেও এদিন যথাযথ ধর্মীয় রীতিনীতি ও নিষ্ঠার সঙ্গে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়। রবীন্দ্রনগরের মণ্ডপ এবং আদ্যাপীঠ মন্দির—দুই জায়গাতেই পুজো দেখতে ও অঞ্জলি দিতে ভক্ত এবং দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande