গত ১০ বছরে চরম দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন ৫০ কোটি মানুষ : রাষ্ট্রপতি
নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): গত দশ বছরে ভারত পরিকাঠামোর অভূতপূর্ব সম্প্রসারণ, বৈপ্লবিক ডিজিটাল রূপান্তর, আর্থিক অন্তর্ভুক্তি এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বলে জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার নয়াদিল্লিতে ‘শ্র
রাষ্ট্রপতি


নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): গত দশ বছরে ভারত পরিকাঠামোর অভূতপূর্ব সম্প্রসারণ, বৈপ্লবিক ডিজিটাল রূপান্তর, আর্থিক অন্তর্ভুক্তি এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বলে জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার নয়াদিল্লিতে ‘শ্রীরাম কলেজ অফ কমার্স’-এর শতবর্ষ উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, এই সময়কালে ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসেবেও নিজেদের অবস্থান ধরে রেখেছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি জানান, দেশে ব্যবসা করার পরিবেশ সহজতর করার ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং কোনও যোগ্য সুবিধাভোগী যাতে বাদ না পড়েন, সেই লক্ষ্য নিয়ে কার্যকর জনকল্যাণমূলক প্রকল্পগুলি বাস্তবায়িত করা হয়েছে।

বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মাঝেও ভারতের দারিদ্র্য দূরীকরণের সাফল্যের কথা তুলে ধরে দ্রৌপদী মুর্মু বলেন, সাম্প্রতিক বছরগুলিতে দেশের প্রায় ৫০ কোটি মানুষ চরম দারিদ্র্য সীমার বাইরে বেরিয়ে এসেছেন, যা এক অনন্য নজির।

দেশের যুবসমাজের উদ্দেশে বিশেষ বার্তা দিয়ে রাষ্ট্রপতি বলেন, তরুণ প্রজন্মের উচিত ‘ভারতের, ভারতের দ্বারা এবং ভারতের জন্য’— এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে নিজেদের স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে সংজ্ঞায়িত করা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande