
দুর্গাপুর, ১৮ নভেম্বর(হি. স.): ' রাজ্যের ঐতিহ্যকে ধরে রাখতে শ্রীরাম সার্কিট অর্থাৎ তীর্থক্ষেত্র সার্কিট করা হবে। এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে। আমার বিদ্যার্থীরা বিজ্ঞানী হবে, ডাক্তার হবে, মহাকাশে যাবে। সুভাষ বোস, ক্ষুদিরাম বসুকে দেখে উৎসাহি হবে। আরশোলা ছারপোকা হবে না।' বুধবার দুর্গাপুরে স্বপ্ন উড়ানের জগদ্ধাত্রী পুজোয় এসে এভাবে সিজেপি ও ইন্ডি জোটকে আক্রমন করে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন তিনি বলেন, এসসি এসএটিদের হোস্টেলে পড়ুয়াদের খাবারের জন্য ১৮০০ টাকা থেকে ৩৩০০ টাকা করা হয়েছে৷ তিনি বলেন,নতুন সরকার আসার পর দূর্গাপুজোয় কোথাও কোন অশান্তি হয়নি। ২০২৫ সালে ৪৫ হাজার পুজো কমিটিকে অনুমতি ও সাহায্য দেওয়া হত। আমরা সরকারে এসে ৫৮ হাজার কমিটিকে সহায়তা দিয়েছি। শুধু তাই নয়, ৭ হাজার কালি পুজো বাড়তি হয়েছে। আগের সরকার ১৩ হাজার দূর্গাপুজার অনুমোদন দেয়নি। এটাই ছিল অবস্থা। তিনি বলেন, গঙ্গাসাগর মেলা আন্তর্জাতিক মানের হবে। হোগলা পাতার ছাউনি নয়, টেন্ট করা হবে৷ ঝাড়খন্ড থেকে পুন্যার্থীরা ঢুকলেই, তাদের জন্য সেবাকেন্দ্র করা হবে বিভিন্ন জায়গায়। হেলিকপ্টারে নজরদারি থাকবে। আগামী ১৯ ডিসেম্বর ১০ লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে। তারপিঠ, মদনমোহ মন্দির থেকে দক্ষিেশ্বর শ্রীরাম সার্কিট অর্থাৎ তীর্থক্ষেত্র সার্কিট করা হবে। ১ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে। তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে খোঁচা দিয়ে বলেন, দুর্গাপুরে একটি ওড়িষ্যার ছাত্রী ধর্ষিতা হয়েছিল। আগের মুখ্যমন্ত্রী বলেছিলেন, রাত্রে মেয়েরা বেরোয় কেন। এখন আর আগের মত নেই। এখনকার পুলিশ আগের মত বলে না। এখন যেভাষায় ধর্ষকরা কথা বলে, সেই ভাষায় উপযুক্ত জবাব পায়। তিনি বলেন, রাজ্যের শিক্ষা ব্যাবস্থা ৩১ তম স্থানে চলে গেছে। আগামী ২৭ নভেম্বর আবার দূর্গাপুরে আসছি। এখানে জেলাশাসকের ব্যাবস্থাপনায় এআরএম হবে। রাজ্য কেন্দ্র, এডিডিএ, সেইল রেইল সকলে থাকবে। কিভাবে দুর্গাপুরের উন্নয়ন করা যায় আলোচনা হবে। তিনি ইন্ডি জোট সিজেপিকে নিশানা করে বলেন, আমার বিদ্যার্থীরা বিজ্ঞানী হবে, ডাক্তার হবে, মহাকাশে যাবে। সুভাষ বোস, ক্ষুদিরাম বসুকে দেখে উৎসাহি হবে। আরশোলা ছারপোকা হবে না।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা