চন্দননগরে ২৩ ডিসেম্বর থেকে পরিবেশ মেলা ঘোষণা করা হয়েছে
কলকাতা, ১৯ নভেম্বর (হি. স.) শিশু ও পরিবেশ ভাবনাকে সামনে রেখে আগামী মাসের ২৩ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে পরিবেশ মেলা। হুগলি জেলার চন্দননগরে পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে আগামী ২৩ থেকে ২৭ ডিসেম্বর চন্দননগরের বড়বাজারে সবুজের অভিয
চন্দননগরে ২৩ ডিসেম্বর থেকে পরিবেশ মেলা ঘোষণা করা হয়েছে


কলকাতা, ১৯ নভেম্বর (হি. স.) শিশু ও পরিবেশ ভাবনাকে সামনে রেখে আগামী মাসের ২৩ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে পরিবেশ মেলা।

হুগলি জেলার চন্দননগরে পরিবেশ সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে আগামী ২৩ থেকে ২৭ ডিসেম্বর চন্দননগরের বড়বাজারে সবুজের অভিযান প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে ২২তম পরিবেশ মেলা ২০২৬। এবারের মেলার মূল ভাবনা - ‘শিশু ও পরিবেশ’। পরিবেশ আকাদেমি, সবুজের অভিযান-সহ ১৯টি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মেলায় সহযোগিতায় রয়েছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও চন্দননগর পুর নিগম। ২৩ ডিসেম্বর বিকেল ৩টেয় মেলার উদ্বোধন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ৩৫০ জনেরও বেশি শিল্পী যোগদান করতে চলেছে। এর পাশাপাশি সমাজ ও পরিবেশ আন্দোলনে অবদানের জন্য বিশিষ্টদের সম্মানিত করা হবে। পড়ুয়াদের বিদ্যাসাগর স্কলারশিপ, ক্যানসার ও কিডনি রোগীদের আর্থিক সাহায্য এবং বিশেষ ভাবে সক্ষম ও প্রান্তিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হবে। তবে, মেলায় প্রবেশ অবাধ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande