
দুর্গাপুর, ১৯ নভেম্বর (হি. স.) : বাম আমলের চিটফাণ্ড। তৃণমূল আমলে তদন্ত হয়নি। ওইসব চিটফাণ্ডের টাকা কোথায়? সব ফাইল ওপেন হবে। তদন্ত করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর হাতে চিঠি তুলে দেওয়া হবে। চিটফাণ্ড কাণ্ড নিয়ে এবার সরব হল দুর্গাপুর পুর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, বুধবার স্বপ্ন উড়ানের জগদ্ধাত্রী পুজো এসে আগামী ২৭ নভেম্বর দুর্গাপুরে প্রশাসনিক বৈঠকের কথা ঘোষনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যে জেলায় সরকারি কাজকর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেছে জেলা প্রশাসন। একইসঙ্গে দুর্গাপুরের শিল্পায়ন সহ নাগরিক পরিষেবার উন্নয়নে খসড়া তৈরী শুরু করেছে দুর্গাপুরের দুই বিধায়ক। তবে, দুর্গাপুরের বুকে ঘটে যাওয়ায় একাধিক চিটফাণ্ড কেলেঙ্কারীর ফাইল কার্যত লাল ফিতের ফাঁসে চাপ পড়ে রয়েছে। যা তৃণমূল জামানায় তদন্ত দুর অস্ত উল্টে আরও অনেক গজিয়ে ওঠা চিটফাণ্ড আর্থিক তছরূপ করে পগারপাড় হয়েছে। বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতারিত হয়ে বহু মানুষ আত্মহত্যা করেছে। রাজ্যে সরকার বদলের পর এবার সেই চিটফাণ্ড ফাইল খোলার দাবি তে উদ্যোগী হল দুর্গাপুর পুর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। বৃহঃস্পতিবার এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, বাম আমলের চিটফাণ্ড কেলেঙ্কারি, তৃণমূল আমলে চাপা ছিল। তদন্ত কেন হয়নি? চিটফাণ্ডের টাকা কোথায় গেল? টলি ব্যাগে ভর্তি করে ভলভো বাসে কারা কলকাতায় পৌ়ছে দিয়ে এসেছে। তার পুর্ণাঙ্গ তদন্ত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে চিঠি দেবো। এবং দুর্গাপুরের মানুষের কোটি কোটি টাকা তছরুপ করেছে। একজন আত্মহত্যা করেছে। একজন খুন হয়েছে। সব অবহিত করা হবে। আগামী ২৭ নভেম্বর দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর হাতে তথ্য সহ চিঠি তুলে দেওয়া হবে। এদিন তিনি আরও হুঁশিয়ারী দিয়ে বলেন,গত প্রায় একমাস ধরে দুর্গাপুর আদালতে কর্ম বিরতি চলছে। সাধারন মানুষ বিচারপ্রার্থীরা হয়রানি ও ভোগান্তির শিকার। সরকার সমস্ত ব্যাবস্থা দিতে তৈরী। অনেকে সরকারি ব্যাবস্থাকে সহযোগিতা করছেন না। কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। তারও তদন্ত হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা