ছুটির দিন কেন পঞ্চায়েত অফিস খোলা? কাঁকসায় প্রতিবাদে সরব বিজেপি পঞ্চায়েত সদস্য
দুর্গাপুর, ১৯ নভেম্বর (হি. স.): জেমুয়া পঞ্চায়েতে রহস্যজনক চুরি হতেই জোর সতর্কতা। এবার কাঁকসা পঞ্চায়েতে ছুটির দিন অফিস খোলা নিয়ে বিতর্কের দানা বাঁধলো। আর তার প্রতিবাদে সরব হল কাঁকসা পঞ্চায়েতের বিজেপি সদস্য।ঘটনার অভিযোগে জানা গেছে, ছট পুজোর ছুটির দি
ছুটির দিন কেন পঞ্চায়েত অফিস খোলা? কাঁকসায় প্রতিবাদে সরব বিজেপি পঞ্চায়েত সদস্য


দুর্গাপুর, ১৯ নভেম্বর (হি. স.): জেমুয়া পঞ্চায়েতে রহস্যজনক চুরি হতেই জোর সতর্কতা। এবার কাঁকসা পঞ্চায়েতে ছুটির দিন অফিস খোলা নিয়ে বিতর্কের দানা বাঁধলো। আর তার প্রতিবাদে সরব হল কাঁকসা পঞ্চায়েতের বিজেপি সদস্য।ঘটনার অভিযোগে জানা গেছে, ছট পুজোর ছুটির দিন কাঁকসা পঞ্চায়েত অফিস খোলা হয়। সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রায় দিনই চলে 'আড্ডা'! রাজ্যের সরকার বদলের পর যখন বেশীরভাগ প্রধানরা পঞ্চায়েত মুখো হচ্ছে না। তখন, কাঁকসা পঞ্চায়েতে ছুটির দিন খোলা ও সন্ধ্যা ৭ টা পর্যম্ত খোলা রাখা নিয়ে বিস্তর বিতর্ক সৃষ্টি হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন লাউদোহার জেমুয়া পঞ্চায়েতের ৮ আলমারি ভেঙে রহস্যজনক 'ফাইল' চুরির অভিযোগ ওঠে। যা নিয়ে তোলপাড় শিল্পাঞ্চল। ইতিমধ্যে স্থানীয় পাণ্ডবেশ্বর বিধায়ক জীতেন্দ্র তেওয়ারী চুরি যাওয়ার সামগ্রী দুদিনের মধ্যে তালিকা তৈরী করার কড়া বার্তা দিয়েছেন। অভিযোগ, তৃণমূল জামানায় রাজ্যের পঞ্চায়েতগুলোতে দুর্নীতির ঘুঘুরবাসা তৈরী হয়েছিল। মনরেগার কাজে দুর্নীতি থেকে আবাস যোজনা, শৌচাগার নির্মান, বহুতল আবাসনের প্ল্যান পাস সহ একাধিক প্রকল্পের পাহাড় প্রমান দুর্নীতির অভিযোগ রয়েছে। তার মধ্যে কাঁকসা পঞ্চায়েত অফিস ছুটির দিন অফিস খোলার প্রতিবাদে সরব হয়েছে বিজেপির কাঁকসা পঞ্চায়েতের সদস্য পঙ্কজ জয়শওয়াল। ইতিমধ্যে তিনি প্রধানের কাছে জবাব চেয়ে অভিযোগ করেছেন।তিনি জানান,'যেভাবে পঞ্চায়েতগুলোতে দুর্নীতি হয়েছে, তাই সরকারিভাবে অনুমোদন ছাড়া ঘোষিত ছুটির দিনে পঞ্চায়েত কার্যালয় খোলা থাকলে তা উদ্বেগের বিষয়। অনুমান, সুকৌশলে কোন ফাইল লোপাট করার পরিকল্পনা ছিল। তাই ছুটির দিনে পঞ্চায়েত কার্যালয় খোলার অনুমোদন কে দিয়েছিলেন? সেদিন অফিস খোলার সুনির্দিষ্ট কারণ ও উদ্দেশ্য কী ছিল? অফিসের ভিতরে কোন কর্মচারী বা অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন? তার প্রকাশ করার দাবি জানিয়েছেি। এবং গোটা ঘটনার তদন্তের দাবী জানিয়েছি। যদিও এবিষয়ে কাঁকসা পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande