ভোট বয়কটের পথে নয় বিরোধীরা, গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা হারানোর আশঙ্কা রাহুলের
নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): ভোট চুরির অভিযোগে নির্বাচন বয়কট করলে গণতন্ত্রের উপর সাধারণ মানুষের বিশ্বাস আরও দুর্বল হয়ে পড়বে। বিজেপিও সেটাই চায়। তাই নির্বাচনী লড়াই থেকে সরে না এসে প্রতিটি ভোটের জন্য লড়াই চালিয়ে যাবে বিরোধীরা। বৃহস্পতিবার শিকাগো
ভোট বয়কটের পথে নয় বিরোধীরা, গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা হারানোর আশঙ্কা রাহুলের


নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): ভোট চুরির অভিযোগে নির্বাচন বয়কট করলে গণতন্ত্রের উপর সাধারণ মানুষের বিশ্বাস আরও দুর্বল হয়ে পড়বে। বিজেপিও সেটাই চায়। তাই নির্বাচনী লড়াই থেকে সরে না এসে প্রতিটি ভোটের জন্য লড়াই চালিয়ে যাবে বিরোধীরা। বৃহস্পতিবার শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক আলোচনাসভায় এমনই মন্তব্য করলেন কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর কথায়, এই লড়াই ক্ষমতা দখলের নয়, সংবিধান রক্ষার।

‘ইরান যুদ্ধ এবং বিশ্বে ভারতের ভূমিকা’ শীর্ষক ওই আলোচনাসভায় অংশ নিয়ে একাধিক প্রশ্নের উত্তর দেন রাহুল। ভোট চুরির অভিযোগ তুলে বিরোধীরা কেন নির্বাচন বয়কট করছে না, সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের গণতন্ত্র তাঁদের কাছে সবচেয়ে পবিত্র। বিরোধীরা যদি নির্বাচনে লড়াই বন্ধ করে দেয়, তা হলে সাধারণ মানুষের গণতন্ত্রের প্রতি আস্থা ভেঙে পড়বে। বিজেপি সেটাই চায় বলে তাঁর অভিযোগ।

রাহুলের বক্তব্য, বিরোধীরা সেই আস্থা নষ্ট হতে দেবে না। প্রতিটি আঘাত সহ্য করেও প্রতিটি ভোটের জন্য লড়াই চলবে এবং দেশের সামনে সত্য তুলে ধরা হবে। তিনি আরও বলেন, মানুষের সবচেয়ে বড় শক্তি হল ভয় ছাড়াই নিজেদের মত প্রকাশের অধিকার। সেই শক্তিকে আবার জাগিয়ে তোলা এবং সমাজে তার প্রভাব বজায় রাখাই তাঁদের লক্ষ্য।

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নিয়েও প্রশ্নের মুখে পড়েন রাহুল। এক পাকিস্তানি পড়ুয়ার প্রশ্নের উত্তরে তিনি বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সন্ত্রাসবাদে মদত ও প্রশ্রয়ই সবচেয়ে বড় সমস্যা। নিরীহ মানুষের হত্যাকাণ্ড মেনে নিয়ে একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে আলোচনা চালানো সম্ভব নয়। সন্ত্রাসবাদে মদত বন্ধ হলেই আলোচনার পথ খুলতে পারে বলে মন্তব্য করেন তিনি।

ইজরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক প্রসঙ্গে রাহুল বলেন, ওই দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার তিনি সম্পূর্ণ সমর্থক। তবে আন্তর্জাতিক মঞ্চে ভারতের নিজস্ব ভূমিকা ও প্রভাব তুলে ধরা প্রয়োজন। কোনও পক্ষের চাপে ভারতের অবস্থান নির্ধারিত হওয়া উচিত নয় বলেও তাঁর বক্তব্য। দেশের নীতিগত অবস্থানে অটল থাকার উপর জোর দেন তিনি।

অক্টোবরের ঘটনাবলির তীব্র নিন্দা করেন রাহুল। তাঁর কথায়, ওই ঘটনাগুলি ছিল অত্যন্ত ভয়াবহ। একই সঙ্গে গাজায় ইজরায়েলের কর্মকাণ্ডেরও কঠোর নিন্দা করেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande