জনগণনার কাজে শিক্ষকদের নিয়োগের জের, ১৫ দিন করে পিছোল ২০২৭-এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা
কলকাতা, ১৯ নভেম্বর (হি.স.) : ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণে বড়সড় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর। বাড়ি বাড়ি গিয়ে জনগণনা বা সেন্সাস রিপোর্ট তৈরির কাজে রাজ্যের স্কুল শিক্ষকদের নিয়োগ করার কারণেই
জনগণনার কাজে শিক্ষকদের নিয়োগের জের, ১৫ দিন করে পিছোল ২০২৭-এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা


কলকাতা, ১৯ নভেম্বর (হি.স.) : ২০২৭ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণে বড়সড় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর। বাড়ি বাড়ি গিয়ে জনগণনা বা সেন্সাস রিপোর্ট তৈরির কাজে রাজ্যের স্কুল শিক্ষকদের নিয়োগ করার কারণেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী, উভয় বোর্ড পরীক্ষার সূচিই নির্ধারিত সময়ের তুলনায় ১৫ দিন করে পিছিয়ে দেওয়া হয়েছে।

স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, পরিবর্তিত সূচি অনুযায়ী ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে আগামী ২ মার্চ থেকে এবং পরীক্ষা চলবে ১৬ মার্চ পর্যন্ত। অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৯ মার্চ থেকে এবং তা চলবে ১২ এপ্রিল পর্যন্ত।

জনগণনার মতো গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব পালনের জন্য বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকাকে মাঠে নেমে কাজ করতে হবে। সেই কারণে পঠনপাঠন ও পরীক্ষা পরিচালনার কাজে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে এবং পরীক্ষার্থীরাও যাতে পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পায়, তা নিশ্চিত করতেই এই সময়সূচি পরিবর্তনের পথে হেঁটেছে রাজ্য শিক্ষা দপ্তর। শীঘ্রই সংশ্লিষ্ট দুই পর্ষদের পক্ষ থেকে বিস্তারিত বিষয়ভিত্তিক রুটিন প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande