বাংলার খেলোয়াড় ভারতীয় দলে শাহবাজ আহমেদ, এশিয়া কাপ - ২০২৬ দল ঘোষিত হয়েছে
কলকাতা, ২ নভেম্বর (হি. স.) : দল ঘোষণা ও বাংলার খেলোয়াড় ভারতীয় দলে সুযোগ মিলল। এই নিয়ে বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর তরফেও খুশির বার্তা প্রকাশ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার জানানো হয়েছে - আসন্ন এসিসি মেন
বাংলার থেকে সুযোগ - শাহবাজ আহমেদ


কলকাতা, ২ নভেম্বর (হি. স.) : দল ঘোষণা ও বাংলার খেলোয়াড় ভারতীয় দলে সুযোগ মিলল। এই নিয়ে বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর তরফেও খুশির বার্তা প্রকাশ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সোমবার জানানো হয়েছে -

আসন্ন এসিসি মেন’স রাইজিং স্টারস এশিয়া কাপ ২০২৬-এর জন্য ঘোষিত ১৫ সদস্যের ভারত ‘এ’ দলে জায়গা করে নিয়েছে শাহবাজ আহমেদ। আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। তরুণ প্রতিভাদের মেলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে নিজেদের দক্ষতা প্রমাণের অন্যতম সুযোগ এই টুর্নামেন্ট।

উল্লেখ্য, শাহবাজের এই সাফল্যে নিঃসন্দেহে খুশি তাঁর অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা। ভারতীয় ‘এ’ দলের হয়ে আসন্ন প্রতিযোগিতায় তাঁর কাছ থেকে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা থাকবে। ব্যাট ও বল - দুই বিভাগে নিজ দক্ষতার ছাপ রেখে দলকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারবে, এমনটাই আশা।

শাহবাজ আহমেদ-সহ ভারতীয় ‘এ’ দলের প্রত্যেক সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসন্ন টুর্নামেন্টে গোটা দল দুর্দান্ত পারফরম্যান্স করে সাফল্যের শিখরে পৌঁছাক - রইল সেই শুভকামনা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande