
কলকাতা, ২ নভেম্বর (হি. স.) : আগামী ১৯ - ২৯ নভেম্বর দোহা 'তে বসছে ক্রিকেট প্রতিযোগিতার বড় আসর।
রাইজিং স্টারস এশিয়া কাপের দল ঘোষণা করা হল সোমবার ভারতের, এবং নেতৃত্বে রয়েছে তিলক বর্মা।
উল্লেখ্য, আসন্ন এসিসি মেন’স রাইজিং স্টারস এশিয়া কাপের জন্য এদিন ১৫ জন সদস্যের ভারত ‘এ’ দল ঘোষণা করা হয়েছে - পুরুষদের নির্বাচক কমিটি। প্রসঙ্গতঃ চলতি মাসের ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারের দোহায় ওই ক্রিকেট প্রতিযোগিতার আসর।
উল্লেখ্য, ভারত গ্রুপ ‘বি’-তে রয়েছে। সেই একই গ্রুপে তাদের সঙ্গী সংযুক্ত আরব আমিরশাহি, নেপাল এবং পাকিস্তান ‘এ’। অন্যদিকে, গ্রুপ ‘এ’-তে রয়েছে বাংলাদেশ ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’, আফগানিস্তান ‘এ’ এবং হংকং এবং চিন। দুই গ্রুপের প্রথম দুই দল উঠবে সেমিফাইনালে। যথারীতি আগামী ২৬ ও ২৭ নভেম্বর শেষ চারের লড়াই। এবং ফাইনাল ২৯ নভেম্বর, রবিবার।
ভারতীয় দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন তিলক বর্মা। সহ-অধিনায়কের দায়িত্বে রাজত পতিদার। এছাড়াও দলে রয়েছে - অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, প্রভসিমরন সিং, রিঙ্কু সিং, শাহবাজ আহমেদ, হর্ষিত রানা - সহ একাধিক পরিচিত মুখ। উইকেটকিপারের দায়িত্বে রয়েছে প্রভসিমরন ও কুমার কুশাগ্র।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত