অনূর্ধ্ব - ২৩ কর্নেল সি কে নাইড়ু এলিট ট্রফি ক্রিকেট, বাংলা - ওডি়শা কাল মুখোমুখি কল্যাণীতে
কলকাতা, ২ নভেম্বর (হি. স.) : কর্নেল সি কে নাইডু ট্রফি এলিট ক্রিকেট টুর্নামেন্ট এর খেলায় পরপর দু’টি ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলা অনূর্ধ্ব-২৩ দল। এবার তাদের সামনে ওড়িশা। কাজেই চলতি মরসুমে কল্য্যনিজেদের দ্বিতীয় ঘরের মাঠের ম্যাচে মঙ্গলবার থেক
অনূর্ধ্ব - ২৩ বাংলা দলের অনুশীলন শিবির কল্যাণীতে


কলকাতা, ২ নভেম্বর (হি. স.) : কর্নেল সি কে নাইডু ট্রফি এলিট ক্রিকেট টুর্নামেন্ট এর খেলায় পরপর দু’টি ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে বাংলা অনূর্ধ্ব-২৩ দল। এবার তাদের সামনে ওড়িশা। কাজেই চলতি মরসুমে কল্য্যনিজেদের দ্বিতীয় ঘরের মাঠের ম্যাচে মঙ্গলবার থেকেই ওড়িশার মুখোমুখি হতে চলেছে বাংলা।

সোমবার ও ম্যাচের আগে প্রস্তুতি হল।যদিও তাতে কোনও খামতি রাখতে চাইছে না বঙ্গ শিবির। সেই লক্ষ্যে কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমিতে এদিন জোরকদমেই অনুশীলন সারলেন বাংলার অনূর্ধ্ব-২৩ দলের ক্রিকেটারেরা। গোটা অনুশীলন পর্বে ক্রিকেটারদের প্রস্তুতির দিকেই বরং কড়া নজর ছিল দলের কোচিং স্টাফদের।

উল্লেখ্য, প্রধান কোচ ঋদ্ধিমান সাহা, সহকারী কোচ সাবির আলি এবং ফিল্ডিং কোচ দেবব্রত দাসের তত্ত্বাবধানেই চলেছে অনুশীলন শিবির। উপস্থিত ছিলেন দলের অন্যান্য সাপোর্ট স্টাফরাও। পর পর দু’টি খেলায় জয়ের ধারাবাহিকতা বজায় রেখেই ওড়িশার বিরুদ্ধেও মাঠে নামতে চলেছে মরিয়া বাংলা শিবির।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande