
লন্ডন, ২ নভেম্বর (হি.স.) : অ্যানফিল্ডে রবিবার রাতে লিভারপুলের বিপক্ষে আর্সেনাল ১৪ বছর পর প্রতিপক্ষের মাঠে প্রিমিয়ার লিগে জয়ের দেখা পেল। ম্যাচের ১৬ মিনিটে কাই হাভার্টজের একমাত্র গোলে জয় পেল তারা।
পুরো ম্যাচে ১৭টি শট নিয়েও একটিও লক্ষ্যে রাখতে পারেনি লিভারপুল। বিপরীতে ১০ শটের তিনটি লক্ষ্যে রাখে আর্সেনাল। এই জয়ে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে আবারও শীর্ষে উঠে এসেছে আর্সেনাল। ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি। ১৫ পয়েন্ট নিয়ে পাঁচে আছে লিভারপুল।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি