দাপুটে জয়ে লা লিগায় শীর্ষস্থানে থাকা বার্সিলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমালো রিয়াল মাদ্রিদ
সান্তান্দার, ২ নভেম্বর (হি.স.) : রেসিং সান্তান্দারের মাঠে রবিবার রাতে রেসিং সান্তান্দারের বিরুদ্ধে ৩-০ গোলের দাপুটে জয়ে লা লিগায় শীর্ষে থাকা বার্সিলোনার সঙ্গে ব্যবধান কমাল হোসে মরিনহোর দল রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি থেকে রিয়ালকে এগ
দাপুটে জয়ে লা লিগায় শীর্ষস্থানে থাকা বার্সিলোনার সঙ্গে  পয়েন্টের ব্যবধান কমালো রিয়াল মাদ্রিদ


সান্তান্দার, ২ নভেম্বর (হি.স.) : রেসিং সান্তান্দারের মাঠে রবিবার রাতে রেসিং সান্তান্দারের বিরুদ্ধে ৩-০ গোলের দাপুটে জয়ে লা লিগায় শীর্ষে থাকা বার্সিলোনার সঙ্গে ব্যবধান কমাল হোসে মরিনহোর দল রিয়াল মাদ্রিদ।

ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি থেকে রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। এই গোলের ১১ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন জুড বেলিংহ্যাম। রিয়ালের জার্সিতে এটি ছিল তার ৫০তম গোল। ৩৬ মিনিটে ম্যাচের তৃতীয় ও শেষ গোলটি করেন ইয়ান ডিওমান্ডে। সব গোলই হয়েছে প্রথমার্ধে।

এই জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় ম্যাচ জিতল রিয়াল। ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তিনে আছে তারা। ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সিলোনা, ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande