
মায়ামি, ২ নভেম্বর (হি.স.) : দুই ম্যাচে জয় পায়নি ইন্টার মায়ামি। সেই খরা কাটাতে সোমবার লিওনেল মেসির দিকেই তাকিয়ে ছিল ইন্টার মায়ামি। দলের প্রয়োজনের মুহূর্তে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন তিনি। একটি দারুণ অ্যাসিস্টের পর নিজেও গোল করে নিউ ইংল্যান্ডের বিপক্ষে দলকে ২-১ ব্যবধানের জয় এনে দিলেন তিনি।
তবে নিউ ইংল্যান্ডের মাঠে ৫৩ মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ঘুরে দাঁড়ায় মায়ামি। ৬৯ মিনিটে তার দুর্দান্ত হেডে বাড়ানো বল থেকে গোল করে সমতা ফেরান জার্মান বারতারাম। ম্যাচের ৮৩ মিনিটে মেসির পা থেকে আসে জয়সূচক গোল।
এই গোলের মাধ্যমে মেসি ক্যারিয়ারে ৯৩৭ গোলের মাইলফলক স্পর্শ করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি