শিল্লাইতে খাদে গাড়ি পড়ে মৃত্যু বাবা ও ছেলের, অক্ষত ১০ বছরের কন্যাসন্তান
শিল্লাই, ২ নভেম্বর (হি. স.): হিমাচল প্রদেশের সিরমৌরে শিল্লাই এলাকায় ঘটল পথ দুর্ঘটনা । দুর্ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে, কান্দো-ভাটনোলের কাছে । দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তি ও তাঁর আট বছরের ছেলে , আহত ১০ বছরের একটি মেয়ে। সোমবার পুলিশ সূত্র
শিল্লাইতে খাদে গাড়ি পড়ে মৃত্যু বাবা ও ছেলের, অক্ষত ১০ বছরের কন্যাসন্তান


শিল্লাই, ২ নভেম্বর (হি. স.): হিমাচল প্রদেশের সিরমৌরে শিল্লাই এলাকায় ঘটল পথ দুর্ঘটনা । দুর্ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে, কান্দো-ভাটনোলের কাছে । দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তি ও তাঁর আট বছরের ছেলে , আহত ১০ বছরের একটি মেয়ে। সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম সোলা সিং । সে শিল্লাই তহসিলের কামোতা গ্রামের বাসিন্দা ।

সোমবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, রবিবার রাতে শিল্লাই থানায় খবর আসে কান্দো-ভাটনোল গ্রামের কাছে একটি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়। খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সোলা সিং এবং তাঁর ৮ বছরের ছেলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে ১০ বছরের মেয়েটিকে উদ্ধার করা হয়। দুর্ঘটনার আসল কারণ জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande