মহামিছিল ও মুখ্যমন্ত্রীর সভা সফল করতে শাওড়া অঞ্চলে বিশেষ সাংগঠনিক বৈঠক
হুগলি, ০২ নভেম্বর (হি.স) : মঙ্গলবার কলকাতায় মহামিছিল এবং পুরশুড়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনসভাকে সফল করার লক্ষ্যে সোমবার শাওড়া অঞ্চলে এক বিশেষ সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই বৈঠকে আগামীকালের কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার
মহামিছিল ও মুখ্যমন্ত্রীর সভা সফল করতে শাওড়া অঞ্চলে বিশেষ সাংগঠনিক বৈঠক


হুগলি, ০২ নভেম্বর (হি.স) : মঙ্গলবার কলকাতায় মহামিছিল এবং পুরশুড়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনসভাকে সফল করার লক্ষ্যে সোমবার শাওড়া অঞ্চলে এক বিশেষ সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই বৈঠকে আগামীকালের কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মসূচিতে সর্বস্তরের দলীয় কর্মী ও সমর্থকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আজকের এই বিশেষ আলোচনা সভায় উপস্থিত ছিলেন শাওড়া অঞ্চলের মণ্ডল সভাপতি রাজু রানা-সহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ। আগামীকালের কর্মসূচিকে সফল করে তুলতে সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।

হিন্দুস্থান সমাচার / সন্তোষ সাঁতরা




 

 rajesh pande