ফের কলকাতায় আগুন-আতঙ্ক! এবার মহাকরণের পিছনের বহুতলে আগুন
কলকাতা, ২ নভেম্বর (হি.স.): সোমবার সাতসকালে মহাকরণের পিছনের একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বহুতলের চারতলায় অবস্থিত একটি সংস্থার অফিসে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন
মহাকরণের পিছনে আগুন


কলকাতা, ২ নভেম্বর (হি.স.): সোমবার সাতসকালে মহাকরণের পিছনের একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বহুতলের চারতলায় অবস্থিত একটি সংস্থার অফিসে আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের অন্তত ১০টি ইঞ্জিন। আগুন লাগার প্রকৃত কারণ জানার চেষ্টা করছেন দমকল আধিকারিকরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় ১২টা নাগাদ বহুতলের চারতলায় আগুন লাগে। প্রথমে ভবনের উপরের অংশ থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা এবং বহুতলের নিরাপত্তারক্ষীরা। তাঁরাই দ্রুত পুলিশ ও দমকল বিভাগে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের কর্মীরা। তবে রাত থেকে ধোঁয়া বের হতে থাকলেও সকালে আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। মুহূর্তের মধ্যে চারতলার অফিস থেকে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা।

নিরাপত্তার স্বার্থে বহুতলের ভিতরে থাকা সকলকে বাইরে বের করে আনা হয়। অগ্নিকাণ্ডের জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখবেন দমকল আধিকারিকরা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande