রঘুনাথগঞ্জে ফের বিপুল নগদ টাকা উদ্ধার, বাজেয়াপ্ত ৩০ লক্ষ টাকা
রঘুনাথগঞ্জ, ২ নভেম্বর (হি.স.): রঘুনাথগঞ্জে ফের বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল পুলিশ। এবার প্রায় ৩০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় আসিফ রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ধৃতের বাড়ি রঘুনাথগঞ্জ থানার তেঘড়ি বিশ
টাকা উদ্ধার


রঘুনাথগঞ্জ, ২ নভেম্বর (হি.স.): রঘুনাথগঞ্জে ফের বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল পুলিশ। এবার প্রায় ৩০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় আসিফ রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। ধৃতের বাড়ি রঘুনাথগঞ্জ থানার তেঘড়ি বিশ্বাসপাড়া এলাকায়। রবিবার গভীর রাতে অ্যাপলেক্স বাঁধ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত প্রায় ১টা নাগাদ জঙ্গিপুর ফাঁড়ির পুলিশের একটি দল অ্যাপলেক্স বাঁধ এলাকায় অভিযান চালায়। সেই সময় আসিফ রহমানকে আটক করে তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। গণনা করে দেখা যায়, টাকার পরিমাণ প্রায় ৩০ লক্ষ। এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এসেছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তবে টাকার উৎস বা তা বহনের উদ্দেশ্য সম্পর্কে সন্তোষজনক কোনও তথ্য দিতে পারেননি তিনি বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশের প্রাথমিক অনুমান, চুরির সামগ্রী বিক্রি করে পাওয়া টাকা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে এর পিছনে অন্য কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতকে সোমবার রঘুনাথগঞ্জ আদালতে পেশ করার কথা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande