নেপালে বিরোধীদের বৈঠক, আলোচনা একাধিক বিষয়ে
কাঠমান্ডু, ২ নভেম্বর ( হি.স) : সরকারের স্বেচ্ছাচারিতা, সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং সংবিধানের ওপর আক্রমণের মতো একাধিক গুরুতর বিষয় নিয়ে আলোচনার উদ্দেশ্যে সোমবার বিরোধী দলগুলিকে বৈঠকের আহ্বান জানিয়েছিল নেপালের প্রধান বিরোধী দল নেপালি ক
সরকারের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বিরোধীদের বৈঠকের ডাক নেপালি কংগ্রেসের


কাঠমান্ডু, ২ নভেম্বর ( হি.স) : সরকারের স্বেচ্ছাচারিতা, সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং সংবিধানের ওপর আক্রমণের মতো একাধিক গুরুতর বিষয় নিয়ে আলোচনার উদ্দেশ্যে সোমবার বিরোধী দলগুলিকে বৈঠকের আহ্বান জানিয়েছিল নেপালের প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেস । নেপালি কংগ্রেসের সংসদীয় দলের নেতা ভীষ্মরাজ আংদেম্বে-র আহ্বানে সোমবার সিংহদরবারের সংসদীয় দলের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয় নেকপা এমালে, নেপালি কমিউনিস্ট পার্টি (এনসিপি), শ্রম সংস্কৃতি পার্টি (এসএসপি) এবং রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি (আরপিপি)- র মতো রাজনৈতিক ব্যক্তিদের। এদিন আংদেম্বে জানিয়েছেন, বৈঠকে সরকারের জবাবদিহিতা, ক্ষমতাসীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)-র ভূমিকা, সাংবাদিকদের গ্রেফতার এবং মিডিয়া হাউসগুলিতে পুলিশ মোতায়েনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। এ ছাড়া বিভিন্ন ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ করা এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার বিষয়টির ওপরও আলোচনা করা হবে। অন্যদিকে, সোমবার নেপালি কংগ্রেসের নিজস্ব সংসদীয় দলের একটি বৈঠকও রয়েছে। সিংহদরবারে অবস্থিত দলীয় কার্যালয়ে সোমবার সকালে হয় এই বৈঠক । বৈঠকে মূলত আলোচ্য বিষয় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক নানা বিষয়। উল্লেখ্য, রবিবার নেপালি কংগ্রেসের সভাপতি গগন কুমার থাপা সরকারের কার্যপ্রণালী নিয়ে দলের কঠোর অবস্থান স্পষ্ট করেছিলেন। সে সময় তিনি সরকারের পরিচালনা ব্যবস্থা নিয়ে একাধিক জোরালো প্রশ্ন তুলেছিলেন। ---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande