পথ ছাড়তে বলায় লোহার রড দিয়ে হামলা, মাথায় আঘাত যুবকের
শিমলা, ২ নভেম্বর (হি.স.) : রাস্তা থেকে সরে দাঁড়াতে বলায় এক ব্যক্তিকে লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। হামলায় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের শিমলা জেলার ঠিয়োগ থানা এলাকায়। অভিযোগ
শিমলায় পথ ছাড়তে বলায় লোহার রড দিয়ে হামলা, মাথায় আঘাত যুবকের


শিমলা, ২ নভেম্বর (হি.স.) : রাস্তা থেকে সরে দাঁড়াতে বলায় এক ব্যক্তিকে লোহার রড দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। হামলায় মাথায় গুরুতর আঘাত পেয়েছেন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের শিমলা জেলার ঠিয়োগ থানা এলাকায়। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

সোমবার পুলিশ সূত্রে জানা গিয়েছে,ঘটনাটি রবিবারের। পাটিনাল গ্রামের বাসিন্দা বিদ্যাসাগর (৩১) ঠিয়োগে নিজের ট্রাক থেকে মালপত্র নামিয়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির পিছনের রাস্তায় পৌঁছতেই তিনি দেখেন, সেখানে দাঁড়িয়ে রয়েছেন সঞ্জীব নামে এক ব্যক্তি।

বিদ্যাসাগর তাঁকে রাস্তা থেকে সরে দাঁড়াতে বলেন, যাতে তিনি সেখান দিয়ে যেতে পারেন। অভিযোগ, এই সামান্য কথাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন সঞ্জীব। এরপর একটি লোহার রড তুলে বিদ্যাসাগরের মাথায় পরপর ছয়বার আঘাত করেন। হামলায় তাঁর মাথায় একাধিক আঘাত লাগে।

পুলিশের এক আধিকারিক সোমবার জানান, বিদ্যাসাগরের অভিযোগের ভিত্তিতে ঠিয়োগ থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করছেন সহকারী উপ-পরিদর্শক রাকেশ কুমার।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande