
নয়াদিল্লি, ২১ নভেম্বর (হি.স.): বিজেপির ওবিসি মোর্চার জাতীয় পদাধিকারী, জাতীয় কার্যনির্বাহী সদস্য এবং বিভিন্ন সাংগঠনিক পদে নতুন নিয়োগের ঘোষণা করা হল। শনিবার মোর্চার জাতীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অমর পাল মৌর্যের প্রকাশিত তালিকা অনুযায়ী, জাতীয় দলে সাত জন উপ-সভাপতি, তিন জন সাধারণ সম্পাদক এবং সাত জন সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি কোষাধ্যক্ষ, দপ্তর, সংবাদমাধ্যম, সামাজিক মাধ্যম এবং নীতি ও গবেষণা সংক্রান্ত পদেও নিয়োগ করা হয়েছে। সমস্ত নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।
জাতীয় উপ-সভাপতি হয়েছেন অসমের যোগেন মোহন, ওডিশার মমতা মহান্ত, উত্তরপ্রদেশের সঙ্গমলাল গুপ্ত, মহারাষ্ট্রের বাবনরাও রাজজি চৌধুরী, দিল্লির সত প্রকাশ রানা, বিহারের ডা. অর্জুন সাহনি এবং উত্তরপ্রদেশের সংগীতা বলবন্ত বিন্দ।
জাতীয় সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন দিল্লির গজেন্দ্র যাদব, কর্নাটকের প্রমোদ মধ্বরাজ এবং ছত্তিশগড়ের ললিত চন্দ্রাকার। জাতীয় সম্পাদক হয়েছেন গুজরাটের দশরথজি ঠাকোর, তামিলনাড়ুর টি. বরথরাজন, ঝাড়খণ্ডের সঞ্জীব কুমার (বাবলু ভগত), হরিয়ানার সরিতা জাঙ্গিড়, তেলঙ্গানার কড়গঞ্চি রমেশ, মধ্যপ্রদেশের বৈভব পাঁওয়ার এবং বিহারের ভীম কুমার সাহু।
উত্তরপ্রদেশের রাধেশ্যাম যাদবকে জাতীয় কোষাধ্যক্ষ করা হয়েছে। দিল্লির সঞ্জয় কুমার গুর্জর জাতীয় দপ্তর সম্পাদক এবং ডা. অরুণ যাদব সহ-দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। বিহারের অজয় গুপ্ত হয়েছেন সংবাদমাধ্যমের সমন্বয়ক।
সামাজিক মাধ্যমের দায়িত্বে দিল্লির পরীক্ষিত ডাগরকে সমন্বয়ক এবং মধ্যপ্রদেশের প্রদীপ মাহৌর সোনিকে সহ-সমন্বয়ক করা হয়েছে। নীতি ও গবেষণা বিভাগের সমন্বয়ক হয়েছেন দিল্লির অধ্যাপক পঙ্কজ চৌধুরী। এই বিভাগের সহ-সমন্বয়ক পদে দায়িত্ব পেয়েছেন ওডিশার আশুতোষ বেহেরা এবং উত্তরপ্রদেশের রাহুল যাদব।
বিজেপি ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে মোট ৩৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় রয়েছেন আন্দামান ও নিকোবরের সঞ্জীব রঙ্গাইয়া, অন্ধ্রপ্রদেশের শ্রীনিবাস রাও কন্টুবুক্তা, বিহারের রাজীব রঞ্জন (বিশাল যাদব), চণ্ডীগড়ের সঞ্জীব বর্মা, ছত্তিশগড়ের খামহন তাম্রকার, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউয়ের বিশাল তান্ডেল, দিল্লির শ্বেতা সাইনি এবং গোয়ার শশীকান্ত সাওয়ন্ত।
এ ছাড়া গুজরাটের মহেন্দ্রভাই ঝুঙ্গি, হরিয়ানার অবনীত কৌর ও রামেশ্বর প্রজাপতি, হিমাচল প্রদেশের ও.পি. চৌধুরী, জম্মু ও কাশ্মীরের সাজ্জাদ হুসেন কুমার ও বোহরাজ মেহরা, ঝাড়খণ্ডের দেবনারায়ণ প্রজাপতি, কেরলমের এ.ভি. অরুণ প্রকাশ, মধ্যপ্রদেশের সীতারাম বাথম ও সমীক্ষা গুপ্তা, মহারাষ্ট্রের রাহুল গোবিন্দ কেন্দ্রে, মণিপুরের এল. গোপাল সিং, মেঘালয়ের বিনোদ রাই, মুম্বইয়ের হর্ষদা ফারান্দে ও ডা. স্মিতা আর. কালে কমিটিতে জায়গা পেয়েছেন।
তালিকায় আরও রয়েছেন নাগাল্যান্ডের প্রভাকর যাদব, ওডিশার প্রশান্ত নায়েক, পাঞ্জাবের রাজিন্দর বিট্টা ও হরবিন্দর সিং ঢিল্লোঁ, রাজস্থানের জগদীশ দেবাসি ও সংগীতা সোলাঙ্কি, সিকিমের গিরিশ চন্দ্র রাই, তেলঙ্গানার ভানু প্রকাশ মধুরাজ, ত্রিপুরার গোপাল চন্দ্র চৌধুরী, উত্তরপ্রদেশের ভুবন ভূষণ কমল ও ডা. ঋচা রাজপুত, উত্তরাখণ্ডের মহেন্দ্র ধীমান এবং পশ্চিমবঙ্গের অজিত দাস ও মীনাক্ষী কামাকার দাস।
জাতীয় কার্যনির্বাহী কমিটির বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ওড়িশার অধ্যাপক অদ্বৈত চরণ গণনায়ক, দিল্লির যুজবেন্দ্র সিং চাহাল এবং উত্তর প্রদেশের আইনজীবী সীমা সমৃদ্ধি কুশওয়াহা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য