হিন্দু ঐক্যের ডাক ধীরেন্দ্র শাস্ত্রীর, সোশ্যাল মিডিয়ার ট্রোলারদের কটাক্ষ
মথুরা, ২১ নভেম্বর (হি.স.) : বাগেশ্বর ধামের পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ফের হিন্দু ঐক্যের পক্ষে সরব হলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে সমালোচনা ও ট্রোলিং করা ব্যক্তিদের উদ্দেশে তাঁর প্রশ্ন, বাগেশ্বর বাবার বিরুদ্ধে পোস্ট তো অনেক হল, এ বার বাঁকে বিহ
হিন্দু ঐক্যের ডাক ধীরেন্দ্র শাস্ত্রীর, সোশ্যাল মিডিয়ার ট্রোলারদের কটাক্ষ


মথুরা, ২১ নভেম্বর (হি.স.) : বাগেশ্বর ধামের পণ্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী ফের হিন্দু ঐক্যের পক্ষে সরব হলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে সমালোচনা ও ট্রোলিং করা ব্যক্তিদের উদ্দেশে তাঁর প্রশ্ন, বাগেশ্বর বাবার বিরুদ্ধে পোস্ট তো অনেক হল, এ বার বাঁকে বিহারীর জন্য কবে ময়দানে নামবেন? কবে বৃন্দাবন ও মথুরায় এসে শহরের গায়ে লাগা কলঙ্ক মোচনের কাজে অংশ নেবেন?

শনিবার মথুরায় বক্তব্য রাখতে গিয়ে ধীরেন্দ্র শাস্ত্রী বলেন, যাঁরা কয়েক দিনের জন্য কৃষ্ণভক্ত সেজেছিলেন, তাঁদের এখন আর সেখানে দেখা যাচ্ছে না। তাঁর কথায়, “আমরা হিন্দুদের জন্য বেঁচেছি, হিন্দুদের জন্যই বাঁচব। হিন্দুত্ব ও হিন্দুস্তানের জন্য আমাদের জীবন উৎসর্গ থাকবে।”

হিন্দুদের বিভক্ত হতে দেওয়া হবে না এবং তাঁদের অস্তিত্ব মুছে যেতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। ধীরেন্দ্র শাস্ত্রীর দাবি, যে কোনও মূল্যে হিন্দু ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। হিন্দুত্বের আদর্শ প্রচারের কাজ তাঁরা চালিয়ে যাবেন।

দেশের বিভিন্ন রাজনৈতিক দলে হিন্দুরা রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তাঁদের প্রচার কোনও একটি দলের জন্য নয়, সব দলের মানুষের কাছেই হিন্দুত্বের বার্তা পৌঁছে দেওয়ার জন্য।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande