ইংল্যান্ডের বিপক্ষে মহিলাদের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল: খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা; ভাদোদরা ও সুরাটের ম্যাচসমূহ
কলকাতা, ২১ নভেম্বর (হি.স.) : শনিবার বিসিসিআই সফরকারী ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারত অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। এই সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিতব্য ২০২৭ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়
ইংল্যান্ডের বিপক্ষে মহিলাদের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল: খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা; ভাদোদরা ও সুরাটের ম্যাচসমূহ


কলকাতা, ২১ নভেম্বর (হি.স.) : শনিবার বিসিসিআই সফরকারী ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারত অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। এই সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিতব্য ২০২৭ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে কাজ করবে।

চলতি বছরের শুরুতে ভারত ঘরের মাঠে সফরকারী শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল, যার সবগুলো ম্যাচ চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল।

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মহিলাদের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারত অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: ভাবিকা আহিরে (অধিনায়ক),ইরা যাদব, নিধি মাহতো, পূর্বা সিওয়াচ, মেহেক নারওয়াসে, মৈত্রী মানিয়ার, ঈশ্বরী আওসারে, দিয়া যাদব, শ্রেয়া এস চ্যাওয়ান (উইকেট কিপার), সামাইরা রাঘব, কুমারী পলক, উমা কাশভি, আনাসাহ পারদে।

সিরিজের সময়সূচী:

**১ম টি-টোয়েন্টি — ২৬ নভেম্বর — সন্ধ্যা ৬টা ভারতীয় সময়— ভাদোদরা

**দ্বিতীয় টি-টোয়েন্টি — ২৮ নভেম্বর — দুপুর ১টা ভারতীয় সময় — ভাদোদারা।

**৩য় টি-টোয়েন্টি — ১ ডিসেম্বর — সন্ধ্যা ৬টা I ভারতীয় সময়— সুরাত।

**৪র্থ টি-টোয়েন্টি — ৩ ডিসেম্বর — সন্ধ্যা ৬টা ভারতীয় সময় — সুরাত।

**৫ম টি-টোয়েন্টি — ৬ ডিসেম্বর — দুপুর ১টা I ভারতীয় সময়— সুরাত।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande