প্রাক্তন অধিনায়ক রিজওয়ান ও মাসুদ এবার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে নেই
কলকাতা, ২১ নভেম্বর (হি.স.) : কয়েক মাস আগে পাকিস্তানের টেস্ট ও ওয়ানডের অধিনায়ক সান মাসুদ ও মোহাম্মদ রিজওয়ানকে এবার বাদ দিয়েই ২০২৬-২৭ মরসুমের জন্য শনিবার এই কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। এই চুক্তিতে জায়গা হয়নি স
প্রাক্তন অধিনায়ক রিজওয়ান ও মাসুদ এবার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে নেই


কলকাতা, ২১ নভেম্বর (হি.স.) : কয়েক মাস আগে পাকিস্তানের টেস্ট ও ওয়ানডের অধিনায়ক সান মাসুদ ও মোহাম্মদ রিজওয়ানকে এবার বাদ দিয়েই ২০২৬-২৭ মরসুমের জন্য শনিবার এই কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। এই চুক্তিতে জায়গা হয়নি সাইম আয়ুব, আবদুল্লাহ শফিক, হাসান আলী, মোহাম্মদ নাওয়াজ, নোমান আলী, খুররম শাহজাদ, মোহাম্মদ হারিস, হুসাইন তালাত, আব্বাস আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়রদের মতো ক্রিকোরদের। প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তি হয়েছে ভিন্ন ভিন্ন ফরম্যাটের ভিত্তিতে।

চুক্তিগুলোকে পাঁচটি বিশেষ ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এগুলো হলো- এবি, এ, বিসি, সি ও ডি। এবি ক্যাটাগরি শুধু টেস্ট ও ওয়ানডে ক্রিকেটারদের জন্য। এ ক্যাটাগরিতে আছেন শুধু টেস্টের খেলোয়াড়রা, বিসিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটার, সিতে টি-টোয়েন্টি ক্রিকেটার ও ডিতে উন্নতির পর্যায়ে থাকা তরুণরা।

কোন ক্যাটাগরিতে কে:

এবি:

সালমান আগা ও বাবর আজম।

এ:

আজান আওয়াইস, মোহাম্মদ আব্বাস, সাজিদ খান ও সৌদ শাকিল।

বিসি:

আবরার আহমেদ, আরাফাত মিনহাস, ফখর জামান, ফাহিম আশরাফ, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

সি:

হাসান নাওয়াজ, মাজ সাদাকাত, সালমান মির্জা, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান, শাদাব খান ও উসমান তারিক।

ডি:

আবদুল সামাদ, আবদুল্লাহ ফজল, আহমেদ ডানিয়েল, আলী রাজা, ফারহান ইউসুফ, হুনাইন শাহ, মোহাম্মদ তাহা, তাঈব আরিফ, গাজী ঘোরি, ইমরান রানধাওয়ালা, রাজাউল্লাহ, সাদ বেগ, সাদ মাসুদ, সামির মিনহাস, সাকিব খান, শাহজাইব খান, শামিল হুসাইন, সুফিয়ান মুকিম ও উবাইদ শাহ।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande