টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে ২০ ডিসেম্বর শুরু কলকাতায়
কলকাতা, ২১ নভেম্বর (হি.স.) : টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ম্যারাথনের ১১তম সংস্করণ আগামী ২০ ডিসেম্বর, ২০২৬ (রবিবার) কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে। প্রতিবছর ডিসেম্বরে এই প্রতিযোগিতাটি হয়। আগামী ২০ ডিসেম্বর, রবিবার কলকাতার ঐতিহাসিক রেড রোড থেকে প
টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে ২০ ডিসেম্বর শুরু কলকাতায়


কলকাতা, ২১ নভেম্বর (হি.স.) : টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা ম্যারাথনের ১১তম সংস্করণ আগামী ২০ ডিসেম্বর, ২০২৬ (রবিবার) কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে। প্রতিবছর ডিসেম্বরে এই প্রতিযোগিতাটি হয়।

আগামী ২০ ডিসেম্বর, রবিবার কলকাতার ঐতিহাসিক রেড রোড থেকে প্রতিযোগিতাটি শুরু হবে। প্রোক্যাম ইন্টারন্যাশনাল এবং টাটা স্টিলের যৌথ উদ্যোগে আয়োজিত এটি বিশ্বের প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স 'গোল্ড লেবেল' প্রাপ্ত ২৫ কিলোমিটার দৌড়।

২০১৪ সালে শুরু হওয়া এই ইভেন্টটি বর্তমানে কলকাতার অন্যতম বড় ক্রীড়া উৎসবে পরিণত হয়েছে। ২০২৬ সালের একাদশ সংস্করণে নতুন বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এবং টলিউড অভিনেত্রী স্বস্তিকা দত্ত সহ দেশ-বিদেশের বহু তারকা ও অলিম্পিক অ্যাথলিট এতে অংশ নেবেন।

দৌড়ের বিভাগসমূহ: ২৫ কিলোমিটার দৌড়ের পাশাপাশি সাধারণ মানুষের জন্য ১০ কিলোমিটার, আনন্দ রান - প্রায় ৪.৫ কিমি, সিনিয়র সিটিজেন রান এবং চ্যাম্পিয়ন্স উইথ ডিজঅ্যাবিলিটি বিভাগ থাকে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande