হরিদ্বারে সম্পন্ন সাবিত্রী দেবীর শেষকৃত্য; চোখের জলে মা-কে বিদায় যোগী আদিত্যনাথের
হরিদ্বার, ২১ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রয়াত মা সাবিত্রী দেবীর শেষকৃত্য সম্পন্ন হলো উত্তরাখণ্ডের হরিদ্বারে। শনিবার হরিদ্বারের চণ্ডীঘাটে পূর্ণ ধর্মীয় রীতিনীতি মেনে মায়ের শেষকৃত্য সম্পন্ন করেন উত্তর প্রদেশের মুখ্য
হরিদ্বারে সম্পন্ন সাবিত্রী দেবীর শেষকৃত্য; চোখের জলে মা-কে বিদায় যোগী আদিত্যনাথের


হরিদ্বার, ২১ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রয়াত মা সাবিত্রী দেবীর শেষকৃত্য সম্পন্ন হলো উত্তরাখণ্ডের হরিদ্বারে। শনিবার হরিদ্বারের চণ্ডীঘাটে পূর্ণ ধর্মীয় রীতিনীতি মেনে মায়ের শেষকৃত্য সম্পন্ন করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গতকাল (শুক্রবার) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন সাবিত্রী দেবী।

শনিবার চণ্ডীঘাটে আয়োজিত এই অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগী আদিত্যনাথের পাশে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি, যোগগুরু বাবা রামদেব এবং পরমার্থ নিকেতনের স্বামী চিদানন্দ সরস্বতী মহারাজ-সহ একাধিক বিশিষ্ট সাধু-সন্ত ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রয়াত সাবিত্রী দেবীর প্রয়াণে বিভিন্ন মহল থেকে গভীর শোকপ্রকাশ করা হয়েছে। শেষকৃত্য চলাকালীন চণ্ডীঘাট এলাকায় শোকস্তব্ধ পরিবেশের পাশাপাশি প্রশাসনের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande