এসএসসি নিয়োগে প্রভাব খাটানোর অভিযোগ, গ্রেফতার দেবডাঙার যুবক
কলকাতা, ২১ নভেম্বর (হি.স.) : চলতি নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব খাটানোর উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ। ধৃতের নাম জুলফিকার আলি। তিনি দেবডাঙার বাসিন্দা। শনিবার কলকাতায় সাংবাদিকদের এ কথা জানিয়েছেন সি
এসএসসি নিয়োগে প্রভাব খাটানোর অভিযোগ, গ্রেফতার দেবডাঙার যুবক


কলকাতা, ২১ নভেম্বর (হি.স.) : চলতি নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব খাটানোর উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ। ধৃতের নাম জুলফিকার আলি। তিনি দেবডাঙার বাসিন্দা। শনিবার কলকাতায় সাংবাদিকদের এ কথা জানিয়েছেন সিআইডির ডিজি ও আইজিপি নটরাজন রমেশ বাবু।

তিনি জানান, স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) সচিব বিধাননগর পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, চলতি নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে প্রভাব বিস্তার এবং বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে তাঁকে কয়েকটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানো হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে জুলফিকার আলিকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ।

সিআইডির ডিজি জানান, শনিবার মামলাটির তদন্তভার সিআইডি গ্রহণ করেছে। বর্তমানে তদন্ত চলছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য জানানো হবে বলে তিনি জানিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande