রাঁচি, হাজারিবাগ–সহ ঝাড়খণ্ডের একাধিক এলাকায় মৃদু ভূকম্পন
রাঁচি, ২৪ নভেম্বর (হি.স.): মঙ্গলবার সকালে ঝাড়খণ্ডের রাঁচি, হাজারিবাগ সহ রাজ্যের একাধিক এলাকায় ভূমিকম্পের মৃদু কম্পন অনুভূত হয়েছে। হঠাৎ ভূমিকম্প হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর তথ্য অনুযায়ী,
রাঁচি, হাজারিবাগ সহ ঝাড়খণ্ডের একাধিক এলাকায় ভূমিকম্পের কম্পন


রাঁচি, ২৪ নভেম্বর (হি.স.): মঙ্গলবার সকালে ঝাড়খণ্ডের রাঁচি, হাজারিবাগ সহ রাজ্যের একাধিক এলাকায় ভূমিকম্পের মৃদু কম্পন অনুভূত হয়েছে। হঠাৎ ভূমিকম্প হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)-এর তথ্য অনুযায়ী, এদিন সকাল ৭টা ২ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। কম্পন মাত্র রিখটার স্কেলে ৫.৪। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের কোশী প্রদেশের লেলেপ থেকে প্রায় নয় কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের গভীরে।

নেপাল ছাড়াও ভারতের বিহার ও ঝাড়খণ্ড এবং বাংলাদেশ, ভুটান ও চিনের সীমান্তবর্তী এলাকাগুলিতেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande