(আপডেট) বাংলায় তৈরি হবে গুরু নানক ভবন, গুরু নানক জয়ন্তীতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
কলকাতা, ২৪ নভেম্বর (হি.স.) : মঙ্গলবার গুরু নানক জয়ন্তীর পুণ্য লগ্নে রাজ্যে গুরু নানক দেবের নামে একটি ভবন নির্মাণের কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রকাশ পর্ব উপলক্ষে ডানকুনির একটি গুরুদ্বারে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী পূর
(আপডেট) বাংলায় তৈরি হবে গুরু নানক ভবন, গুরু নানক জয়ন্তীতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর


কলকাতা, ২৪ নভেম্বর (হি.স.) : মঙ্গলবার গুরু নানক জয়ন্তীর পুণ্য লগ্নে রাজ্যে গুরু নানক দেবের নামে একটি ভবন নির্মাণের কথা ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রকাশ পর্ব উপলক্ষে ডানকুনির একটি গুরুদ্বারে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী পূর্ববর্তী সরকারকে নিশানা করে প্রশ্ন তোলেন, বাংলায় যদি হজ ভবন তৈরি হতে পারে, তবে গুরু নানকের নামে ভবন কেন গড়া যাবে না?

ভবন নির্মাণের ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, গুরু নানকজির নামে ভবন তৈরি করা হবে। এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না।

পূর্ববর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, আগের সরকার কেবলমাত্র একটি সম্প্রদায়কেই সংখ্যালঘু হিসেবে স্বীকৃতি দিত, কিন্তু বর্তমান সরকার সকলকে সমান সম্মান দেয়। শিখ এবং জৈন— সকলেই সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত এবং তাঁদের সার্বিক উন্নয়নের জন্য সরকার কাজ করবে বলে তিনি আশ্বাস দেন।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শিখ সম্প্রদায়ের কল্যাণে একাধিক উন্নয়নমূলক পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রকাশ পর্বের দিনে প্রণাম জানাতে আজ এখানে এসেছেন এবং তাঁর সঙ্গে মন্ত্রী উমেশ রাইও উপস্থিত রয়েছেন। এই গুরুদ্বারের সঙ্গে তাঁর বহু পুরনো সম্পর্ক রয়েছে উল্লেখ করে তিনি জানান, সুযোগ পেলেই তিনি বারবার এখানে আসেন; এর আগে গত ১৪ নভেম্বর কলকাতার বড়বাজার গুরুদ্বারেও তিনি গিয়েছিলেন।

শিখ সম্প্রদায়কে নিজের ‘আত্মীয়’ বলে অভিহিত করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে, এখানে একটি কমিউনিটি হল নির্মাণ করা হবে। এটি একটি বিশাল জায়গা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবাকেন্দ্র, যেখানে সম্প্রদায়ের উন্নয়নে নানা কাজ করা হবে। পাশাপাশি জাতীয় সড়ক (ন্যাশনাল হাইওয়ে) সংক্রান্ত যে সমস্যা রয়েছে, তা আলোচনার মাধ্যমে দ্রুত মিটিয়ে ফেলা হবে বলেও তিনি আশ্বাস দেন।

এরই সঙ্গে আসন্ন গঙ্গাসাগর মেলার প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, গঙ্গাসাগর মেলা উপলক্ষে বেশ কয়েকটি শিবির বা ক্যাম্প তৈরি করা হচ্ছে, যার মধ্যে একটি ডানকুনিতেও স্থাপন করা হবে। এর দায়িত্বে থাকবেন পুলিশ এবং সরকারি আধিকারিকরা। আগামী ৯ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে।

মেলাতেও শিখ সম্প্রদায়ের মানুষদের সেবামূলক কাজে এগিয়ে আসার অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। গুরুদ্বারের সঙ্গে নিজের পুরনো স্মৃতির কথা মনে করে তিনি বলেন, আমি আপনাদের আত্মীয়। 'ওল্ড ইজ অলওয়েজ গোল্ড'। যখন আমাকে অন্য কোথাও যাওয়ার অনুমতি দেওয়া হতো না, তখন আমি এখানেই আসতাম।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande