ধর্মের জন্য জীবন উৎসর্গ করেছেন শিখ গুরুরা : যোগী আদিত্যনাথ
লখনউ, ২৪ নভেম্বর (হি.স.): গুরু নানক দেবের ৫৫৭–তম পবিত্র প্রকাশ পর্ব উপলক্ষে মঙ্গলবার লখনউয়ের ডিএভি পিজি কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, আমাদের সকলের দায়িত্ব হলো শ
ধর্মের জন্য জীবন উৎসর্গ করেছেন শিখ গুরুরা : যোগী আদিত্যনাথ


লখনউ, ২৪ নভেম্বর (হি.স.): গুরু নানক দেবের ৫৫৭–তম পবিত্র প্রকাশ পর্ব উপলক্ষে মঙ্গলবার লখনউয়ের ডিএভি পিজি কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, আমাদের সকলের দায়িত্ব হলো শিখ গুরুদের পবিত্র শিক্ষাকে নিজেদের জীবনে আত্মস্থ করা এবং তাঁদের ত্যাগ ও অবদানের কথা বর্তমান প্রজন্মকে নিরন্তর জানিয়ে যাওয়া।

মুখ্যমন্ত্রী বলেন, যতদিন ভারত শিখ গুরুদের প্রতি শ্রদ্ধা ও সম্মানের ভাব বজায় রাখবে, ততদিন বিশ্বের কোনো শক্তি ভারতের কেশাগ্রও স্পর্শ করতে পারবে না। তিনি বলেন, প্রকৃত আধ্যাত্মিকতা সেটাই, যা যেকোনও অত্যাচার ও অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করতে পারে। শিখ গুরুদের ত্যাগ ও বলিদান তারই এক অনন্য দৃষ্টান্ত। গুরু তেগ বাহাদুরের আত্মবলিদান, গুরু গোবিন্দ সিং এবং তাঁর সাহিবজাদাদের বলিদান এবং স্বাধীনতা সংগ্রামে শিখ বিপ্লবীদের অবদান একই আধ্যাত্মিকতা দ্বারা অনুপ্রাণিত ছিল। শিখ গুরুরা ধর্মের জন্য ত্যাগ স্বীকার করেছিলেন, কিন্তু আক্রমণকারীদের সামনে মাথা নত করেননি।

মুখ্যমন্ত্রী যোগী আরও বলেন, গুরু নানক দেব মহারাজের উদ্দেশ্য ছিল, অসত্যের ওপর সত্যের এবং অধর্মের ওপর ধর্মের জয়। তখন সমাজ বিচ্ছিন্ন ছিল, জাতিভেদ ও অস্পৃশ্যতার বৈষম্য ছিল এবং বিদেশি আক্রমণও ছিল। এমনই এক সময়ে শ্রী গুরু নানক দেব জি সমগ্র মানবজাতিকে 'এক ওঙ্কার' মন্ত্র দিয়েছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande