ক্লাব ব্রুজকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জয়ের পথে ফিরল আন্দোনি ইরাওলার দল
লন্ডন, ২৬ নভেম্বর (হি.স.) : ক্লাব ব্রুজকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জয়ের পথে ফিরল আন্দোনি ইরাওলার দল লিভারপুল। আসরে প্রথম তিন ম্যাচ জয়ের পর, গত রাউন্ডে ফেনেরবাচের মাঠে হেরেছিল লিভারপুল। প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে প্রথম পর্বের ম্যাচটি ৩-০ গোলে জিত
ক্লাব ব্রুজকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জয়ের পথে ফিরল আন্দোনি ইরাওলার দল।


লন্ডন, ২৬ নভেম্বর (হি.স.) : ক্লাব ব্রুজকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জয়ের পথে ফিরল আন্দোনি ইরাওলার দল লিভারপুল। আসরে প্রথম তিন ম্যাচ জয়ের পর, গত রাউন্ডে ফেনেরবাচের মাঠে হেরেছিল লিভারপুল।

প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে প্রথম পর্বের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে লিভারপুল।

বেলজিয়ান ক্লাবটির বিরুদ্ধে ত্রয়োদশ মিনিটে প্রথম গোলটি করেন ইসাক। ৭৯ মিনিটে ব্যবধান বাড়ান জার্মান তারকা ভিয়েৎস। এই গোলের দুই মিনিট পরই নিজের দ্বিতীয় গোলে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন ইসাক।

এই জয়ে পাঁচ ম্যাচে চার জয়ে আরও চার দলের সমান ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা।

সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে আছে ক্লাব ব্রুজ।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande