
প্যারিস, ২৬ নভেম্বর (হি.স.) : সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির টানা ১২ ম্যাচ জয়ের ধারায় ছেদ পড়ল, রিয়াল মাদ্রিদকে টপকে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষে ওঠার সুযোগও তারা হারাল।
প্যারিসে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে রোমার বিরুদ্ধে।
ঘরের মাঠে মারিও এরমোসোর গোলে পিছিয়ে পড়া পিএসজিকে প্রথমার্ধেই সমতায় ফেরান ইল্লিয়া জাবারনি। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে স্বাগতিকদের এগিয়ে দেন উসমান দেম্বেলে। পরে পেনাল্টি থেকেই সমতা টানেন ডনিয়েল মালেন।
পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে আগের মতো দুই নম্বরে আছে পিএসজি। ১৫ পয়েন্ট নিয়ে চূড়ায় রিয়াল মাদ্রিদ।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি