
কলকাতা, ২৬ নভেম্বর (হি. স.) : সৈয়দ মুস্তাক আলি ট্রফি এলিটে বাংলার পরাজয়। বৃহস্পতিবার ৬ উইকেটে জিতল রাজস্থান। প্রথম দফায় ব্যাটিংয়ের সুবাদেই বাংলার দলগত স্কোর - ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান। বাংলার তরফেও শাকির হাবিব গান্ধী - ৬৯ রান (৪৩' বলে), করন লাল - ২৮ রান (২০ বলে), অভিমন্যু ঈশ্বরণ - ২৬ রান (১৭ বলে) করেন। তবুও শেষ রক্ষা হল না। বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর তরফে এদিন জানানো হয়েছে যে, নির্ধারিত ২০ ওভারের খেলায় বাংলা দলের রান ২০ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়েছে রাজস্থান। উল্লেখ্য, এর জবাবে এদিন ৪ উইকেট হারিয়ে - ১৬২ রান (১৬.৪ ওভারে) তুলে নিয়েছে । মহিপাল লমরোর - ৭৪ রান (৩৫ বলে) এবং ৭৪ রানে (৫২ বলে) অপরাজিত। উভয়েই দ্রুততার সঙ্গে রান তোলে। বাংলার দুই বোলার যথাক্রমে মুকেশ কুমার - ২/১৬ রান (২ ওভারে) এবং সায়ন ঘোষ - ২/৩৭ রান (৩.৪ ওভারে) ভাল খেললেও অধরা থাকল জয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত