
দোহা, ২৭ নভেম্বর (হি.স.) : বৃহস্পতিবার কাতারের দোহায় অনুষ্ঠিত কিউএসএফ ৫ চ্যালেঞ্জারের ফাইনালে দুর্দান্তভাবে জয়লাভ করে ভারতের আয়ান ভাজিরাল্লি তাঁর প্রথম পিএসএ ট্যুর শিরোপা জিতেছেন।
স্কোয়াশ র্যাঙ্কিংয়ে ১৭৩তম ও শীর্ষ বাছাই আয়ান ভাজিরাল্লি ফাইনালে প্রথম গেম হেরে যাওয়ার পর ঘুরে দাঁড়িয়ে চতুর্থ বাছাই ও বিশ্ব র্যাঙ্কিংয়ে ২১৬ নম্বরে থাকা মিশরীয় হাসান মেনশাওয়িকে ৩-১ (৭-১১, ১১-৭, ১১-৯, ১১-২) গেমে পরাজিত করেছেন।
গত সপ্তাহে মুম্বাইয়ে অনুষ্ঠিত জাতীয় চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার-ফাইনালিস্ট ভাজিরাল্লি ফাইনালে মিশরের হাসান মেনশাওয়ির বিপক্ষে প্রথম গেমটি হেরে গেলেও শেষ পর্যন্ত ৩-১ গেমে জয় লাভ করেন। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে স্কোয়াশ প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হবে ।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি