
কলকাতা, ২৭ নভেম্বর (হি. স.) : এগিয়ে বাংলা। কোচবিহার ট্রফি এলিটে শুক্রবার বাংলার বিরুদ্ধেই কর্ণাটক ২৫০ রানে পিছিয়ে রয়েছে। দ্বিতীয় দিনের খেলার শেষে এই ফলাফল প্রকাশ করা হয়েছে। সিএবি'র তরফেও এদিন জানানো হয়েছে যে, অনূর্ধ্ব - ১৯ বাংলার দলগত স্কোর - ৪১২ রান (১২০.২ ওভারে)। প্রথম দিনে বৃহস্পতিবার প্রথম ইনিংসের খেলায় বড় রানের পাহাড়ে পৌঁছেছে। এর জবাবে কর্ণাটক এর দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে সংগ্রহ - ২ উইকেটে - ১৬২ রান, (৪৬ ওভারে)। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য, কর্ণাটকের ব্যাটিংয়ে নীতিশ আর্য শতরানের ইনিংস উপহার দিয়েছে। প্রসঙ্গতঃ সে ১০৩ রানে (১৫৯ বলে) অপরাজিত রয়েছে। কল্যাণীতে বেঙ্গল ক্রিকেট আকাদেমিতে খেলা চলছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত