
কলকাতা, ২৭ নভেম্বর (হি. স.) : বাংলার অনূর্ধ্ব - ১৬, ক্রিকেট দল বিজয় মার্চেন্ট ট্রফি এলিটে ড্র করল। তৃতীয় ও অন্তিম দিনের খেলা ছিল শুক্রবার। এদিন বাংলার দলগত স্কোর - ৩৯১ রান (১২৩.১ ওভারে)। যদিও এর মধ্যেই রাহীল ঘোরাই - ১৪০ রানের অনবদ্য ইনিংস উপহার দিতে সমর্থ হয়েছে। এর জবাবে বিদর্ভ - ৩৩৯ রানে (১১৮.১ ওভারে) অল আউট। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদেই বাংলা ও বিদর্ভ এর মধ্যে খেলা অমীমাংসিতভাবেই শেষ হয়েছে। সফরকারী দলটির পক্ষে শতরানের ইনিংস উপহার দিয়েছে মানব ওয়াকোদে - ১৫১ রান ( ২৪৮ বলে)। উল্লেখ্য, প্রথম ব্যাটিংয়ের সুবাদেই বিদর্ভ যে রান তোলে অনায়াসেই তা টপকে দিয়েছে বাংলা ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত