
নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার ১৩২তম সংবিধান সংশোধনী বিল অনুমোদনকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলে অভিহিত করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর মতে, এই সিদ্ধান্ত ভারতীয় গণতন্ত্রকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে। পাশাপাশি জনপ্রতিনিধিত্বের পরিধি বাড়বে এবং শাসনব্যবস্থা সাধারণ মানুষের আরও কাছাকাছি পৌঁছবে।
শনিবার সমাজমাধ্যমে এক বার্তায় রাজনাথ সিং বলেন, লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণের প্রস্তাব আইনসভায় তাঁদের অংশগ্রহণকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এর ফলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি আরও শক্তিশালী, অংশগ্রহণমূলক ও দায়বদ্ধ হয়ে উঠবে।
নারীশক্তির সামর্থ্য, নেতৃত্ব এবং জনআকাঙ্ক্ষাকে গণতন্ত্রের কেন্দ্রে প্রতিষ্ঠা করার এই ঐতিহাসিক উদ্যোগকে তিনি আন্তরিকভাবে স্বাগত জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিরক্ষামন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য