কলকাতা বন্দরের সাফল্য, ৭ মাসে পণ্য পরিবহনে ৫.১০% বৃদ্ধি ঘোষণা চেয়ারম্যানের
কলকাতা, ৩ নভেম্বর (হি. স.) : দ্রুত গতিতেই বাড়ছে কলকাতা বন্দর। বিগত সাত মাসে পণ্য পরিবহণে ৫.১০% বৃদ্ধি। পণ্য পরিবহণ ও কন্টেনার হ্যান্ডলিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা-র। চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত বন্
কলকাতা বন্দরের চেয়ারম্যান রথীন্দ্র রমন সাংবাদিক সম্মেলনে


কলকাতা, ৩ নভেম্বর (হি. স.) : দ্রুত গতিতেই বাড়ছে কলকাতা বন্দর। বিগত সাত মাসে পণ্য পরিবহণে ৫.১০% বৃদ্ধি। পণ্য পরিবহণ ও কন্টেনার হ্যান্ডলিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট, কলকাতা-র। চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত বন্দরে মোট ৪০.৫২৭ মিলিয়ন মেট্রিক টন পণ্য ওঠানামা করেছে। গত অর্থবর্ষের একই সময়ে এই পরিমাণ ছিল ৩৮.৫৬২ মিলিয়ন টন। অর্থাৎ বৃদ্ধি ৫.১০ শতাংশ। হলদিয়া ডক কমপ্লেক্সে পণ্য পরিবহণ বেড়েছে ৫.২৮ শতাংশ, কলকাতা ডক সিস্টেমে ৪.৫৮ শতাংশ।

উল্লেখ্য, কন্টেনার পরিবহণেও ৭.৯৮ শতাংশ বৃদ্ধি নথিভুক্ত হয়েছে। সাত মাসে মোট ৫,৮৭,৩৯৯ টিইইউ কন্টেনার হ্যান্ডলিং হয়েছে। চলতি বছরের অক্টোবরে কলকাতা ডক সিস্টেমে কন্টেনার পরিবহণ বেড়েছে ১৫.৮৩ শতাংশ।

এই প্রসঙ্গে মঙ্গলবার বন্দরের চেয়ারম্যান রথেন্দ্র রমনের দাবি, অতিরিক্ত ক্রেন ও ডায়মন্ডহারবারে ভাসমান ক্রেন ব্যবহারের ফলে মূলতঃ এই সাফল্য ধরা পড়েছে।

এদিকে, প্রথমবার হলদিয়া বন্দরে পৌঁছেছে ৮,১৩৩ টন কুইক লাইম ও হাইড্রেটেড লাইম। ইস্পাত শিল্পে ব্যবহৃত এই পণ্য আমদানির ফলে পূর্ব ভারতের শিল্পক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande