লা লিগার পর চ্যাম্পিয়ন্স লিগেও জয়ের পথে ফিরল হান্সি ফ্লিকের দল
বার্সিলোনা, ৪ নভেম্বর (হি.স.) : কাম্প নউয়ে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে বার্সিলোনা ভিলার বিরুদ্ধে। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেছেন অধিনায়ক হাফিনিয়া। আরেকটি গোল করেন ইয়ামাল। এবারের চ্যাম্পিয়ন্স লিগে ৩ ম্যাচে ৪ গোল করলেন রা
লা লিগার পর চ্যাম্পিয়ন্স লিগেও জয়ের পথে ফিরল হান্সি ফ্লিকের দল।


বার্সিলোনা, ৪ নভেম্বর (হি.স.) : কাম্প নউয়ে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে বার্সিলোনা ভিলার বিরুদ্ধে। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেছেন অধিনায়ক হাফিনিয়া। আরেকটি গোল করেন ইয়ামাল।

এবারের চ্যাম্পিয়ন্স লিগে ৩ ম্যাচে ৪ গোল করলেন রাফিনিয়া। আর সব মিলিয়ে ১৩ ম্যাচে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৯, আছে ৩টি অ্যাসিস্টও। আগের রাউন্ডে পিএসজির মাঠে ৪-২ গোলে হেরেছিল বার্সিলোনা। পরে লা লিগায় ক্লাসিকোয় হেরে যায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে।

দুই দিন আগে আলাভেসকে ৬-১ গোলে উড়িয়ে ঘরোয়া লিগে জয়ে ফেরার পর, এবার ইউরোপ সেরার মঞ্চেও জয়ের পথে ফিরল স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

এই জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছে বার্সিলোনা। আগের তিন ম্যাচে জয় পাওয়া অ্যাস্টন ভিলা এই হারের পরও তৃতীয় স্থানে রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande