
প্যারিস, ৪ নভেম্বর (হি.স.) : এবারের চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামলেই প্রতিপক্ষের জালে গোল উৎসব করছে শিরোপাধারীরা, চার ম্যাচেই করল ২০ গোল! প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতেও চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজি ৬-০ গোলে জিতেছে ভিয়ারিয়ালের বিরুদ্ধে।
ম্যাচে ফাবিয়া রুইস করেন জোড়া গোল। একবার করে জালের দেখা পান জুয়াও নেভ্স, দেজিরে দুয়ে, সেনি মায়ুলু ও ডেভিড বুলি। এর ফলে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানও আরও মজবুত হলো পিএসজির, চার ম্যাচে তাদের পয়েন্ট ১২।
আরও পাঁচ দলের সমান ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে আছে বার্সিলোনা।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি