
মাদ্রিদ, ৪ নভেম্বর (হি.স.) : চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে ঘরের মাঠ মেত্রোপলিতানোয় আতলেতিকো মাদ্রিদ ২-০ গোলে হেরে গেছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের কাছে। দুটি গোলই তারা করেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে।
হ্যারি কেইনের অনেক সুযোগ হাতছাড়ার দিনে বায়ার্ন মিউনিখকে জয়ের পথ দেখালেন দুই মিডফিল্ডার লেনার্ট কার্ল ও কনরাড লাইমের। তাদের নৈপুণ্যে আতলেতিকো মাদ্রিদের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে বায়ার্ন।
চার ম্যাচে দুই জয় ও দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে বায়ার্ন। আসরে দ্বিতীয় হারের পর, ৪ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে নেমে গেছে আতলেতিকো।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি