১০ ম্যাচ পর রোমার বিপক্ষে ম্যান ইউনাইটেডের অবিশ্বাস্য প্রত্যাবর্তন
ওল্ড ট্রাফোর্ড, ৪ নভেম্বর (হি.স.) : মঙ্গলবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে রোমার বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে প্রথম জয় পেল তারা। জোড়া গোল করে এই জয়ের নায়ক মাতেউস কুনিয়া। বাক
১০ ম্যাচ পর রোমার বিপক্ষে ম্যান ইউনাইটেডের অবিশ্বাস্য প্রত্যাবর্তন।


ওল্ড ট্রাফোর্ড, ৪ নভেম্বর (হি.স.) : মঙ্গলবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে রোমার বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে প্রথম জয় পেল তারা।

জোড়া গোল করে এই জয়ের নায়ক মাতেউস কুনিয়া। বাকি গোলটি ব্রুনো ফার্নান্দেসের। এর আগে মাতিয়াস সুলে ও ডনিয়েল মালেনের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল সফরকারী রোমা।

এই জয় আপাতত ক্যারিকের চাকরি আপাতত বাঁচিয়ে দিচ্ছে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচে জয়হীন থাকার পর এটি তার দলের প্রথম জয়। আর এই জয় চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে ওঠার পথে ইউনাইটেডকে ভালো অবস্থানে নিয়ে গেছে। ৪ ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে আছে ইউনাইটেড। ৪ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে রোমা।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande