বিহারে পুলিশ প্রশাসনে রদবদল, খাগড়িয়া ও শিবহর-সহ বদলি ৫ আইপিএস অফিসার
পাটনা, ৫ নভেম্বর (হি.স.): রাজ্যের পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল বিহার সরকার। বৃহস্পতিবার এক নির্দেশিকা জারি করে রাজ্যজুড়ে পাঁচজন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব ও পদে বদলি করা হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, খাগড়িয়ার পুলিশ সুপার (এসপি) ভানু
বিহারে পুলিশ প্রশাসনে রদবদল


পাটনা, ৫ নভেম্বর (হি.স.): রাজ্যের পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল বিহার সরকার। বৃহস্পতিবার এক নির্দেশিকা জারি করে রাজ্যজুড়ে পাঁচজন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব ও পদে বদলি করা হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, খাগড়িয়ার পুলিশ সুপার (এসপি) ভানু প্রতাপ সিংকে বদলি করে পুলিশ সদর দফতরে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় খাগড়িয়ার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে শৈলেন্দ্র সিংকে। অপরদিকে, মহিবুল্লাহ আনসারিকে শিবহরের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ করা হয়েছে।

এছাড়া, আইপিএস অফিসার অপরাজিত লোহানকে রাজ্যপালের এডিসি (এড-ডি-ক্যাম্প) পদে নিযুক্ত করা হয়েছে। অন্যদিকে আইপিএস মমতা কল্যাণীকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রশাসনিক কাজকর্মের গতি বৃদ্ধি ও আইন-শৃঙ্খলা রক্ষায় এই রদবদল কার্যকর করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande