(আপডেট) দু'দেশের সম্পর্ক জোরদারে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে বৈঠক ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রির
নয়াদিল্লি ও কাঠমান্ডু, ৫ নভেম্বর (হি.স.): নেপাল সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। বৃহস্পতিবার সকালে নেপালের সিংহদরবারে অবস্থিত প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরি
বৃহস্পতিবার নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের বিদেশ সচিব


নয়াদিল্লি ও কাঠমান্ডু, ৫ নভেম্বর (হি.স.): নেপাল সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। বৃহস্পতিবার সকালে নেপালের সিংহদরবারে অবস্থিত প্রধানমন্ত্রী ও মন্ত্রীপরিষদ কার্যালয়ে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। নেপাল ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ককে আরও মজবুত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এদিনের বৈঠকে।

দুই দিনের সরকারি সফরে বুধবার কাঠমান্ডু পৌঁছানোর পর বৃহস্পতিবারও উচ্চপর্যায়ের বৈঠক অব্যাহত রাখেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি । প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহর সঙ্গে বৈঠকে ভারত সরকারের পক্ষ থেকে নেপালের উন্নয়ন ও সমৃদ্ধিতে ধারাবাহিক সহায়তা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। দুই দেশের পারস্পরিক স্বার্থ, যোগাযোগ , বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এদিন ।

ভারতের বিদেশ সচিবের এই সফরকে কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলোতে ঐকমত্য গড়ে তুলতে এবং উচ্চপর্যায়ের ধারাবাহিক সংলাপ বজায় রাখতে এই ধরনের সফর একটি কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande